somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার শেষ গল্প

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিজান বাদাম খাব,,,!!!
.
ধানমন্ডী থেকে টিসএসসি- সম্পূর্ণ রাস্তায় এই একটা মাত্র কথা চারু ইচ্ছা করে বলল। তাছাড়া পুরুটা পথ শুধু আমিই কথা বলে গেছি। চারুর সাথে সারাজীবন আমি এভাবেই কথা বলে যেতে পারি। চারু আমার মনের মানুষ।আর মনের মানুষের সাথে কথা বলার সময় বুকের ভিতরটা কেমন জানি হাসে।চারুর সাথে কথা বলার আনন্দটা পৃথীবির সবচেয়ে বেশী সুখের।
এই যেমন চারু চুপ করে থাকলে আমার ভালো লাগে না। আমি চাই চারু আমার সাথে সারাক্ষণ কথা বলুক।

আচ্ছা চারু আমরা কোথায় যাচ্ছি,,,!!!
চারু একটু মুসকি হেসে বলে: টিএসসি।
আমি আবার জিগ্যেস করি: কিসে যাচ্ছি,,!!
চারু বলে: রিকশা করে,,,
তারপর এভাবে আমাদের প্রশ্ন আর উত্তর চলতেই থাকে।
চারু রিকশায় তোর পাশে কে,,,!!!
পাশে একটা রামছাগল,,,
আমরা এখন কোথায়,,,!!!
ধানমন্ডী সেন্ট্রাল রোড,,,
কয়টা বাজে,,,!!!
সাড়ে চারটা,,,
আচ্ছা সুর্য কই,,,!!!
সূর্য আকাশে,,,
কোথায় আকাশে,, আমিতো দেখিনা,,,!!
দেখবি কি করে,,, এখন মেঘে ঢাকা,,,
আচ্ছা চারু তোর মেঘ ভালো লাগে,,,!!!
হে ভালো লাগে,,,
আর বৃষ্টি,,,বৃষ্টি ভালো লাগেনা,,,!!!
বৃষ্টি কার না ভালো লাগে,,,
আর কি কি ভালো লাগে,,,!!!
আর কি কি ভালো লাগে মানে,,,
কিছুনা,,,!!!
না বল,,, শুনতেছি,,,
আচ্ছা আমাকে ভালো লাগে,,,!!!
হা,, ভালো লাগে,,,
কেমন ভালো লাগে,,,!!!
তুই যতটুকু ভালো ততটুকু ভালো লাগে,,,
আমি তো অনেক ভালো,,,!!!
হা,,,হা,,,হা,,,, হইছে ছাগল,,, থাম এবার,,,
.
টিএসসি এসে রিকশার মামা বলল: মামা কোনদিকে যাব। আমি বললাম : মামা কার্জন হল যাও।

[[[কার্জন হল আমার অনেক প্রিয় একটা জায়গা। চারুলতার সাথে এর আগেও আমি এসেছি। বারবার আসতে ইচ্ছা হয় এখানে চারুর সাথে। শুধু প্রতিবার এই ভেবে ভয় হয় যে আমি জানিনা চারু আবার কোনোদিন আমার সাথে এখানে আসবে কিনা। ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। আপনি জানেন মেয়েটা চলে গেলে আপনি মেয়েটা জন্য প্রতি রাতেই কান্না করবেন তারপরেও আপনি পাগলের মত ঐ মেয়েটাকেই ভালোবাসবেন।ভালোবাসা বুঝি এমনি হয়।]]]


.
কার্জনহলের গেইট দিয়ে ডুকতেই বা-দিকে বিশাল বড় কড়ই গাছের কাছেই চারু আমার পাশেই বসে আছে। আমি চারুর দিকে তাকাই আর অবাক হই - চারু হাসে যেন স্বর্গীয় হাসি, আমি জানিনা পৃথীবির অন্য কোনো মেয়ের চোখ এতটা মায়াবি কিনা। আমি মনে মনে হাসি আর চারু আমার দিকে তাকিয়ে বলে : কিরে লজ্জায় এত লাল হয়ে যাচ্ছিস কেন???
আমি চারু'র চোখের দিকে একবার তাকিয়ে বলি: চারু আমাকে বিয়ে করবি,,,???
চারু সাথে সাথে চোখটা ফিরিয়ে নেয়। আমার চোখে জল আসে কিন্তু চারু আমাকে কাদতে দেয়না। আমি বাদামের খোসা ছাড়িয়ে চারু'র হাতে দেই। আর দু'চোখ ভরে চারুর চোখের দিকে তাকিয়ে থাকি। ভালোবাসার মানুষটিকে গোধূলি লগণে কতই না স্বর্গের পরির মত লাগে তাই না।
.
তারপর একসময় চারুর চলে যায়।
আমি চারুকে ছেড়ে আসতে চাইনা। চারু রাগ করে,,,আমি চারুকে বলি :জানিস আমার খুব স্বপ্ন ছিল নিয়ন বাতির নিচে তোর হাত ধরে হাটব। চারু রাগ হয়ে বলে : মিজান তুই এত বেশী স্বপ্ন দেখিস কেন,,,!!! আমি হাতটা বাড়িয়ে বলি : নিয়ন বাতি শেষ হয়ে যাচ্ছে,,,। এবার চারু হাতটা রাখে আমার হাতে। আমি জানিনা পৃথীবিতে এর চেয়েও বেশী সুখের কিছু আছে কিনা।

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×