somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর ঘটনা: পুরো গণমাধ্যমই হুমকীর মুখে পড়তে যাচ্ছে

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত রাতের সামুর ঘটনা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করছেন। কেউ বলছে ষড়যন্ত্র, কেউ বলছেন ব্লগ হিটের জন্য সামুই এটা করেছে, কেউ বলছেন মডারেটরদের অজান্তে নাস্তিকরাই এটা করেছে, কেউ কেউ এও সন্দেহ করছেন অন্য ব্লগকে টেনে তুলার জন্য এটা করা হয়েছে।

আমি কি ভাবছি শুধু তাই এখানে তুলে ধরছি। হয়তোবা সত্যি হতে পারে নয় তোবা না।
গত ৫ দিন যাবত সামুতে 'ইন্টারনেটকে শেকল পরানোর এই সরকারি অপচেষ্টা রুখতে হবে যে কোনো মূল্যে' নামে একটি স্টিকি পোস্ট শুভা পাচ্ছে। এতে সরকার 'অনলাইন গণমাধ্যমের নীতিমালা' করতে যাচ্ছে যা ইন্টারনেটেকে শিকল পরানোরই সামিল। সামুর এই স্টিকি পোস্ট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং সরকারের এই নীতির বিপক্ষে জন সমর্থন গড়ে তুলতে ব্যাপক ভূমিকা পালন করছে। এর ফলে অন লাইন সম্পাদকরা আজ একজোট হচ্ছেন। শুরু হচ্ছে আন্দোলন।
ঠিক এমনই মুহুর্তে সামুতে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ কার্টুন প্রকাশিত হওয়ায় সরকারের অনলাইন গণমাধ্যমের নীতিমালার পক্ষেই জন সমর্থন চলে যাবে বলাই বাহুল্য।
এখন প্রশ্ন হলো কেনো এবং কি উদ্দেশ্যে এই পোসট টি দেয়া হলো। এই পোস্ট সামু এবং গণ মাধ্যমের জন্য কোনো ষড়যন্ত্র নয়তো। সরকারের অনলাইন গণমাধ্যমের নীতিমালা বাস্তবায়নের নয়া কৌশল নয়তো।
আমি আগেও বলেছি এখনও বলছি সামু কোনো ভাবেই এর দায় দায়ীত্ব এড়াতে পারবে না। তাদেরই খুজে বের করতে হবে এর পিছনে কে বা কারা কল কাটি নাড়ছে।
কাল অনেককে মন্তব্য করতে দেখলাম জানা, অরিল এবং ফিফাকে ব্যক্তিগত আক্রমন করতে। জানা-অরিল মনে করলাম এই ব্লগের মালিক। ফিফাতো মালিক না। তার পোস্ট শুধু স্টিকি করা হয়েছে। তাকে আক্রমন করার উদ্দেশ্যটা কি। নাকি এই স্টিকি পোস্ট টাই আক্রমনের মূল লক্ষ্য। আর আর এতে করেই কি প্রমান হয়না এই স্টিকি পোস্ট কোনো একটি মহলের গাত্রদাহের কারন হয়ে দাড়িয়েছে।
বিতর্কিত পোস্ট টি ব্লগে আসার পর ৫ ঘন্টারও বেশী সময় বহাল তবিয়তে ছিলো। এ সময় যে বা যারা মডারেটর এবং পোস্ট নির্বাচকের দায়ীত্বে ছিলেন তার ভূমিকা কি ছিলো। তিনি বা তার কি পারতেন না এ ঘটনা এড়াতে। নাকি তারাও এ পরিকল্পনার সাথে জড়ত ছিলেন। এটা সামুর ম্যনেজমেন্ট টিমকেই খুজে বের করতে হবে।
আজ প্রেস ক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগ সামু বন্ধ করে দেয়ার দাবী জানিয়ে মানব বন্ধন করেছে। যারা মহানবীকে নিয়ে ছবি নির্মানের প্রতিবাদ করতে গিয়েছিলেন তাদের পুলিশ লাঠি পেঠা করেছে আর ওলামা লীগকে মানব বন্ধনে সহয়তা করেছে। এটাও ভেবে দেখার বিষয়।
তাই সামুকেই খুজে বের করার দায়ীত্ব নিতে হবে এর পিছনে আসলে কোন শক্তি কাজ করছে। তা নাহলে শুধু সামু নয় পুরো গণমাধ্যমই হুমকীর মুখে পড়বে।
২৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×