somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মার দুর্নীতি তদন্ত পর্যালোচনায় প্যানেল

০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে দুর্নীতির ব্যাপারে বাংলাদেশের করা তদন্ত পর্যালোচনা করতে বিশ্বব্যাংক তদন্ত প্যানেল প্রধানের নাম ঘোষণা করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান আইনজীবী লুইস মরিনো ওকাম্পো এ দায়িত্ব পালন করবেন। বিশ্বব্যাংক গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে বাতিল করে দেওয়া ১২০ কোটি ডলারের অর্থায়ন পুনরায় চালুর আগে বিশ্বব্যাংক যেসব পদক্ষেপ নেবে বলে জানিয়েছিল; তদন্ত পর্যালোচনা প্যানেল গঠন তার একটি। তিন সদস্যের এই প্যানেলের প্রধান হিসেবে লুইস পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে বাংলাদেশের তরফ থেকে যে তদন্ত করা হয়েছে সে ব্যাপারে পর্যালোচনা করে বিশ্বব্যাংকের কাছে প্রতিবেদন দেবে। বাংলাদেশ সরকারকেও তাঁরা একটি প্রতিবেদন দেবে।
মানবতাবিরোধী অপরাধের বিচারে নেদারল্যান্ডের হেগে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে লুইস মরিনো ওকাম্পো প্রধান আইনজীবী হিসেবে কাজ করতেন।
পদ্মা সেতু প্রকল্পে যুক্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণের দাবি জানিয়ে বিশ্বব্যাংক গত জুনে এই প্রকল্পে অর্থায়ন বাতিল করে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেছেন, স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বিশ্বব্যাংক অঙ্গীকারবদ্ধ। এই প্যানেল স্বচ্ছতা, জন জবাবদিহিতা ও সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সরাতে বাংলাদেশের মানুষের কাছে একটি অপূর্ব সুযোগ সৃষ্টি করবে।
পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে গত জুলাইতে কানাডার টরেন্টোর একটি আদালতে দেশটির প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তার বিচার শুরু হয়। কানাডা এ অভিযোগের বিষয়ে গত বছর তদন্ত শুরু করেছিল।
২৫ সেপ্টেম্বর এক বিবৃতির মাধ্যমে বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ সরকার দুর্নীতির অভিযোগ ওঠা কর্মকর্তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে রাখা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা, তদন্তের সব তথ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বৈদেশিক প্যানেলকে দেওয়া, ক্রয়-সংক্রান্ত প্রক্রিয়ায় পরিবর্তনের ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে একমত হয়। বিশ্বব্যাংক জানায়, কেবলমাত্র এসব বিষয়ের সন্তোষজনক বাস্তবায়ন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের ইতিবাচক প্রতিবেদনের পরই বিশ্বব্যাংক এ প্রকল্পে অর্থায়নের ব্যাপারে অগ্রসর হবে।

প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×