somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্বাকে ছাড়া প্রথম ঈদ উদযাপন করলাম

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের জামাত পড়ে এলাম অনেক্ষন হয়ে গেলো। আজ আমরা পবিত্র ঈদ উল আযহা পালন করছি । প্রতি বছরের মতো এবারো সৌদী আরবের সাথে মিল রেখে এখানে ঈদ উদযাপন করা হয়েছে । পাকিস্তান ভিত্তিক ২/৪ টা মসজিদ ব্যাতিত আমরা সবাই সৌদী আরবের সাথে এক সাথেই এখানে ঈদ পালন করে থাকি । তবে এবারের ঈদের ইতিবাচক দিক হলো এখানকার সব মসজিদই (পাকিস্তান ভিত্তিক মসজিদ সহ) আজ একসাথে ঈদ পালন করছে ।

আজ আর কাজে যেতে হয়নি । এ্যনুয়েল লিভ নিয়েছি । তাও আবার হিসাব করে করে বুক করতে হয়েছে ৪ মাস আগে । মনে ভয় ছিলো ঈদ টা না আবার এক দিন আগে বা পরে পড়ে যায় । যাই হোক আল্লাহর রহমতে ঈদ আমার বন্ধের দিনই পড়েছে ।

দেশে আম্মা আর ছোট ভাই রয়েছেন । কোরবানী সেখানে দিচ্ছি । কোরবানী আগামীকাল হবে বলে আশা করছি ।

এবারের ঈদে কিছুই ভালো লাগছেনা । বার বার মনে পড়ছে আব্বার কথা । আজ ৩৯ দিন হলো তিনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে । প্রতিটা ঈদে নামাজ থেকে ফিরে কথা বলতাম আব্বা আম্মার সাথে । আজ আম্মার সাথে কথা বলার সময় বলেই ফেলেছিলাম আব্বা কেমন আছেন । সাথে সাথে মনে পড়ে যাওয়ায় রক্ষা ।

মনে পড়ছে দেশের ঈদ । ঈদের দিন আব্বা সহ সবাই একসাথে শাহী ঈদগায় যেতাম ঈদের নামাজে । হাজার হাজার মানুষের সাথে ঈদের জামাত পড়ে ঘরে ফিরতাম । কোরবানীর ঈদে আব্বা নিজ হাতে আত্মীয় স্বজন এবং গরীবদের মাংস ভাগ করে দিতেন । তার খেয় থাকতো কেউ যেনো বাদ না পড়ে ।

কোরবানীর গরুর কলিজা ভুনা ছিলো আব্বার একটি প্রিয় খাবার । আমার কলিজা খেতে ভালো লাগতোনা বলে খাওয়ার সময় আব্বাকে এড়িয়ে যেতাম । তাড়া হুড়া করে খেয়ে নিতাম আগে । এখন আমার কলিজা খেতে ভালোই কিন্তু যার সামনে খেলে সব চেয়ে খুশী হতেন তিনি আজ আমাদের ছেড়ে অনেক অনেক দূরে ।
মনে পড়ে গেলো একটি ঘটনা । তখন আমার বয়স আর কত হবে ৬ বা ৭ বছর । কোরবানী ঈদের দিন । গোস্ত ভাগ বাটোয়ারার পর আব্বা গেছেন পুকুরে গোছল করতে । এমন সময় এক ভিক্ষুক এলো । আমি ওর সাথে ঠাট্টা করতে লাগলাম । এর পর ও মাংশ বা ভিক্ষা নিয়ে চলে গেলো । যাওয়ার পথে আব্বাকে বলে গেলো আমি নাকি ওকে গাল দিয়েছি । অথচ আমি নিশ্চিত কখনো আমি কাউকে গাল দেইনা । ভিক্ষুকের কথা শুনে আব্বার ভীষন রাগ হলো । আমাকে ডেকে নিয়ে বকা ঝকা করলেন । আর ঐ ভিক্ষুক কে ডেকে আমাকে দিয়ে ক্ষমা চাইয়ে নিলেন । আমি যে প্রকৃতপক্ষে দোষী না তা তিনি বুঝেছিলেন ঠিকই কিন্তু চাননি ঐ ভিক্ষুক মন খারাপ করে আমাদের বাসা থেকে চলে যাক ।

আজ ঈদের দিন আব্বাকে নিয়ে অনেক স্মৃতি মনে পড়ছে । মোবাইলের মাধ্যমে লিখতে পারছিনা । আজ আনন্দের এই দিনে সবার কাছে আমার আব্বার জন্য দোয়া কামনা করছি , আল্লাহ যেনো তাকে বেহেশত দান করেন ।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×