
সাক্ষ্য দিবে অনেক কিছুই শুধু মনে দেখো যদি
(নয়তো)"নোংরা হাত-নোংরা শার্ট"; নয়ান দেবে ফাঁকি।
বুঝতে গেলে চোখ লাগে--
যে চোখ স্কুল-কলেজ-ভার্সিটি শেখায় না,
শেখালে এসি ল্যান্ডের জানবার কথা ছিল...
জানার কথা ছিল এক মাস্কের দাম... "দুই সের মোটা চালের দামের সমান!"
সেই দুই সের কোনো ঝুঁপড়ির জনা পাঁচেকের দু'দিনের খাবার!
হয়তো কেউ তাও পায় না!

কান তো তাদের ধরার কথা... যারা এই দুর্যোগে দাম চড়ায়!
কান তো তাদের ধরার কথা... যারা ব্যবস্থাপনায় চরম ব্যর্থ; ঈশ্বর!
যাদের ভুল হয় না(!); যারা আইনের কথা বলে নিজেই আইন ভেঙে
কান তো তাদের ধরার কথা।
কথায় কথায় যারা ইতিহাস বলে তারাই ইতিহাসের ইয়াহিয়া!
তারা কেন "ওই গুটিয়ে ওটা তেল চিটচিটে ফতুয়া" দেখে না
অথচ ওই গুটিয়ে উঠা ফতুয়াই আমার দেশের ইকোনমি
অথচ কুঁচকে যাওয়ার কারণ জানার কথা ছিল--
জানার কথা ছিল
রোদে চামড়া পুড়িয়ে "ক্ষুধায় বসে যাওয়া পেট উঠাতে"
পরের ক্ষেতে কতক্ষণ উপোড় হয়ে কাজ করতে হয়।
কতক্ষণ বৃষ্টিতে ভিজলে ফসলের হাসি ওঠে সরকারি মুখে
পানিকাঁটা-জোঁকে কত রক্ত নিলে তাদের চোষার মতো ধান ফলানো যায়!
জানার কথা ছিল.. দিনের পর দিন কত উপোস করলে
সংসদে বসে এসিতে শীতল হবার সম্পদ জমে
কত কত কত...আর কত
আর কত কবি চুপ করে দেখলে জমিন ফেড়ে দুভাগ হবে?
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২০ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




