
'ভরা পকেট' দুনিয়ার অলি-গলি কোন পথে কী ধূলি চিনতে সহায় হয়। কোথায় না যায় মানুষ তখন...! নিজের অর্থ খরচ করে পরের চিন্তা কিনে পড়ে, পরের চিন্তা দেখে, পরের চিন্তা জানে-শোনে।
সবখানে সে স্বার্থবাদী... অথচ এই জানার বেলায় নিজেকে রেখে অনাদর- অবহেলায় সে একেবারে উদার বিশ্বপ্রেমিক! বিশ্বদরদী!
অথচ এখানেই হবার ছিল স্বার্থবাদী!
তখন 'খালি পকেট' চেনায় মহাবিশ্বের নিকটতম অথচ কঠিনতম অধরা অজানাকে। পূর্ণ একটা জীবন ভোগের পরেও আধিকাংশ লোকের কাছে যে চিরচেনাটাই হয়ে রয় চির অচেনা, চির অজানা। "আমি কী চাই?" সেটাই জানা হয়ে ওঠে না গোটা একটা জীবনে যাপনের পরেও!
'পকেট শূন্য থাকলে' কিংবা 'সময় ফুরালে' মানুষ ভাবতে বসে নিজেকে নিয়ে। বিশ্লেষে ভাঙে নিজের ভাবনাকে, বিশ্বাস-আশ্বাসকে, শক্তিকে।
তখন সে জানতে চেষ্টা করে,
'সে কী চায়? কেন চায়?
কী পেতে পারত, কী পেয়েছে, আর কী কী পায়নি, কেন পায়নি? কেন এসেছে সে'--এসব তখন তার সমস্ত চিন্তাকে খেপলা জালের মতো জড়িয়ে ধরে। আর তখনি তার চিন্তারা হয়ে ওঠে কঠিন পদার্থের অনুগুলোর মতো আন্ত আণবিক শক্তিতে বলিয়ান।
জীবনের মধু কেবল তখনি অনুভূত হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


