
সংসার সীমান্তের কাঁটাতারে জিতে
ত্রিভুবন পারের বাসিন্দা অপু আজ
মালা গলে দেয়ালের আরশিতে..
সোয়াতি-শান্ত-সোরাই-সৌমিতে।
হয়েছে অবসান
লড়াইয়ের ঘ্রাণ
মজ্জা মেজে ফেরে শোকের বাতাস,
চঞ্চলের আয়োজন
দু'দিনের যাপন
পথের পাশে পড়ে পোড়া-মাড়া-ঘাস।
অন্যের দুঃখে হাসি
তবুও__'সুখে ভালোবাসি!'
নেই যেন মাের কোনো জম,
ব্যথিতের ব্যথায় যে প্রাণ
জীব-জড়ে জেনো তারি শুধু গান
তবেই হবে সুখি, দম প্রতি দম।।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




