______দেখা
ভাটিতে জেগেছে চর অনিন্দ্য
নয়নাভিরাম প্রকৃতি,
আঁখ মুদে যদি কান পাতো_; শুনি
উজান ভাঙার আকুতি।
যেমনি খেলে 'পুতের বদন দ্যুতিতে'
রোদ-পোড়া বুড়ো বাপের মুরতি।

_______বুঝ
ভুল করে নই দুঃখী নই__
ভুলের পাল্লাতেই বড় প্রমাণ__"আমি হাম্বা-মন্ত্রী তন্ত্রী-নেতা নই।
পথের পিচ্ছিলে পড়ে যদি পথেই পড়ে থাকি
সেটাই তো 'বড় ভুল'___ যদি ফিরে নাহি উঠে হাঁটি!
ভুলেরে ভুলে যদি সত্য বলে 'বলি'
সত্যের চাপে লেপে সব গুণই হবে কালি।"

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


