somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুনো বাবলার সুর

০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওই.. ওই খানে আকাশের ওই মাথায় সুয্যো-মামু মাত্তর শীত-কম্বল মুড়ি দিয়ে লুকিয়েছে। তাই ভাবলাম, ...নাহ্! থাক। আজগে আর নাইবা গেলাম আয়ুকমার বাতাসে বুক ভরতে।

পত্রিকার মুখে মুখ চেয়ে বসেছি। এমন সময়ে এই ইট-লোহার বাগানের চারপেয়ো হরেকরকম ভ্রমরের "..প্যাঁ পু" .."টুংটাং" "...পিপ্ পিপ্'' সব ছাপায়ে মিহি একটা সুর সচকিত করে গেল।

___"না, এই হতশ্রী বাগানে এই, এই অলি!" ---সন্দেহ হলো নিজের মানসিক স্বাস্থ্যের ওপর।
কিন্তু না, আবার। আহা কী সুর...! খুব চেনা। তবুও পারছি নে ধরতে! আসছেই না। ধীরে ধীরে ব্যালকনিতে গিয়ে চাইলাম নিচে। চায়ের কাপ পড়ে সামনে। ছোট্ট বাঞ্চোর তারে তারে খেলিছে সুরের অলিদল।

আসি আসি করেও কথাগুলো মনে কত্তে পারলাম না। বছর সাতেক আগে ঢাকা চিড়িয়াখানায় দেখা একটা হরিণের কথা মনে পড়ল। সেটাই প্রথম। অনেক গুলো হরিণের মধ্যে শুকনা-পাতলা একটায় চোখ আটকে গিয়েছিল। কেমন যেন একটু অন্য রকম‌। ছলছল বড় বড় চোখে ইতি-উতি চাইছে। দর্শকের হট্টগোল, খাবার, সাথীদের সাবলীলতা.. সব ছাপায়ে ওর মন কী যেন খুঁজছে। অহেতুক আশংকায় বড় একটা শ্বাস নিতে গিয়েই কারণটা টের পেলাম।
একটু চেষ্টা করতেই নির্দিষ্ট জিনিসটা পেয়ে গেলাম। উত্তরের বাতাসে হেলে দুলে নমস্কার করছে প্রায় গাছ ভরা হলুদ হলুদ --বুনো বাবলা!

আজ এত বছর পরে এই সজল চাহনির খুশি পাঠ্যযোগ্য হয়ে উঠেছে। যত‌ই শহুরে চিড়িয়াখানায় বন্দি করে রাখো না কেন মন সামান্য বুনো বাবলার গন্ধেই শেকড়ের স্মরণে কাতর হয়ে ওঠে।
ভাবতে ভাবতে সুর‌ও দিয়েছে ধরা ততক্ষণে হরিণীর সেই চাহনির মতো করে...

___"হারায়ে সেই মানুষে, দেশ-বিদেশে
আমি, দেশ-বিদেশে বেড়াই ঘুরে
কোথায় পাবো তারে
...আমার মনের মানুষ যে রে!"


সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

×