somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ ইয়াসির ইরফান
সৃষ্টিসুখের উল্লাসে

দুই হাসানে হাসলো বাংলাদেশ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইসিসির যে কোন ইভেন্টে, যে কোন ফরম্যাটে প্রথমবারের মতো শেষ চারে উঠলো বাংলাদেশ । ব্যাট বলের খেলা ক্রিকেটে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে বাংলাদেশ । যদিও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল । কিন্তু তাতে কী ? প্রতিনিধিত্ব করছে তো বাংলাদেশকেই ।
উত্তেজনা-রোমাঞ্চ ছড়ানো ম্যাচে, নেপাল অনুর্ধ্ব-উনিশ দল কে ছয় উইকেটে পরাজিত করে, ১১ই ফেব্রুয়ারী দ্বিতীয় সেমিফাইনাল এ খেলা নিশ্চিত করলো বাংলাদেশ অনুর্ধ্ব-উনিশ দল । নেপালের করা ২১১/৯ বাংলাদেশ টপকে যায় দশ বল হাতে রেখে ।

অবশ্য জয় যে খুব সহজে এসেছে, তা কিন্তু নয় ! ৯৮ রানে চার উইকেট হারিয়ে এক পর্যায়ে ধুঁকছিল বাংলাদেশ । সেখান থেকে দলকে উদ্ধার করেন, দুই হাসান । জাকির হাসান ও অধিনায়ক মেহিদী হাসান ।
জাকির হাসান খেলেছেন অপরাজিত ৭৫ রানের ইনিংস । জাকির প্রথম দিকে একটু নার্ভাস থাকলেও, সময়ের সাথে হয়েছেন সাবলীল । খেলেছেন দেখার মতো কিছু শট । উইনিং ওভার বাউন্ডারীতে ম্যাচের সমাপ্তিও ঘটেছে জাকিরের ব্যাটেই ।

দলনায়ক মিরাজ যেন আরো একবার প্রমাণ দিলেন, কেন তাকে এখনই ক্রিকেটের ‘ভবিষ্যত তারকা’ বলে অভিহিত করা হচ্ছে । কৈশোরের আভা যেন তাঁর চোখেমুখে । কিন্তু ব্যাটিংয়ে কি পরিণতবোধ ! তাঁর ব্যাটিং আপনাকে ভূল তথ্য দিতে পারে তাঁর বয়স সম্পর্কে । সময়ের সাথে সঙ্গতি রেখে কখনো আক্রমণাত্নক হয়েছেন, কখনো মনোযোগ দিয়েছেন সিঙ্গেলসে । পঞ্চান্ন রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই মাঠ ছেড়েছেন ।
বোলিংয়েও এক উইকেট নেয়ায় হয়েছেন ম্যাচসেরা ।



স্বদেশের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠায়, অভিনন্দন বাংলাদেশ অনুর্ধ্ব-উনিশ দলকে । অভিনন্দন দুই হাসান কে । অভিনন্দন বাংলাদেশ অনুর্ধ্ব-উনিশ দলের পুরো টিম ম্যানেজমেন্টকেই ।

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×