somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই সব সোনার মানুষেরা : ০২

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি ছিলেন এক মহান সেনাপতি । দিগ্বিজয়ী মুসলিম সেনাবাহিনীর অবিসংবাদিত সেনানায়ক । সমর বিজ্ঞানের নানান শাখা-প্রশাখায় বিচরণ ছিল তাঁর, রীতিমতো ঈর্ষণীয় । নিত্য নতুন যুদ্ধকৌশল খেলা করত তাঁর মগজে । মহান আল্লাহ ও তাঁর রাসূলের জন্য যিনি জীবন দিতে পারতেন অবলীলায়, নিঃসংকোচে, নির্ভাবনায় ।
বলছিলাম অকুতোভয়, মহাবীর হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর কথা ।

তো সেই খালিদ (রাঃ) কে হঠাৎ পদচ্যুত করে বসলেন, সমগ্র মুসলিম জাহানের একচ্ছত্র শাসক, আমীরুল মুমিনীন হযরত ওমর বিন খাত্তাব (রাঃ) । বুঝতে পারছেন, অবস্হা ! এক মহান দিগ্বীজয়ী বীরকে ধুম করে সাধারণ সেনাপতি বানিয়ে দেয়া হলো !
একবার ভাবুন তো, আমাদের বর্তমান সেনাপ্রধানকে ডিমোশন দিয়ে যদি হঠাৎ সাধারণ সৈনিক করে দেয়া হয়, কি অবস্হা হবে ? কেলেংকারী ঘটে যাবে না !

আরে আমাদের এরা তো কোন বিশ্বজয়ী বীরও নন । তবুও কি অবস্হা ঘটে যাবে কল্পনা করতে পারেন ! অন্যদিকে খালিদ (রাঃ) ছিলেন অসামান্য এক সেনাপতি । অবিশ্বাস্য সব রণকৌশলে জয় করেছেন, প্রান্তরের পর প্রান্তর । দেশের পর দেশ । ধূলোয় মিশিয়ে দিয়েছেন নাক উঁচু, অহংকারী, রক্তচোষা, শোষক-শাসকদের সিংহাসন । সেই তাকে আচমকা সাধারণ সৈনিক বানিয়ে দেয়া কী চাট্টিখানি কথা ! আমার-আপনার আমাদের মতো সাধারণের জন্য হয়তো ব্যাপারটা কঠিন । কিন্তু উমর (রাঃ) এর মতো খলীফার জন্য, এই সিদ্ধান্তটা কঠিন ছিল না । কারণ, তিনি যে কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট রাখতেই একাজ করেছিলেন ।

ঘটনা এখানেই শেষ নয়, আরো আছে । খালিদ (রাঃ) এর ব্যাপারে একটা আমানত খেয়ানতের অভিযোগও উঠেছিল । আমীরুল মুমিনীন তাকে তাঁর দরবারে ডেকে পাঠালেন । খলীফার অনুসন্ধানে বেরিয়ে আসল, অভিযোগ সত্য নয় । আমানত খেয়ানতের অভিযোগ থেকে খালিদ (রাঃ) এর মুক্তি ঘটল ।

অতঃপর নিঃসংকোচে, মুসলিম বিশ্বের অবিসংবাদিত রাষ্ট্রনায়ক হযরত উমর (রাঃ) বলে উঠলেন, "আল্লাহর কসম, খালিদ ! তুমি আমার খুব প্রিয়জন এবং আমি অন্তর থেকে তোমাকে স্নেহ করি" ।
এজাড়াও খলীফা চারদিকে এই ঘোষণা ছড়িয়ে দিলেন যে, "খালিদকে পদচ্যুত করা হয়েছে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য । কেননা, মানুষের ধারণা সৃষ্টি হয়েছিল, মুসলিমরা বিজয় সাধন করছে খালিদের জন্য । খালিদের রণকৌশলেই অর্জিত হচ্ছে বিজয় । আসল বিজয়দাতা যে আল্লাহ, মানুষ তাকেই ভুলে যাচ্ছে "।

ভাবা যায় ! চিন্তাশক্তির কী গভীরতা ! স্রষ্টার প্রতি সে কী নিবেদন ! চতুর্দিকে রাষ্ট্রনায়কের কী তীক্ষদৃষ্টি ! পাবলিক পাল্স বোঝার কী অসাধারণ ক্ষমতা ! সবকিছু কেমন অবিশ্বাস্য লাগছে না ?
স্বর্ণযুগের রাষ্ট্রনায়ক বলে কথা ! স্রষ্টার প্রতি, তাঁর মালিকের প্রতি, বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতির প্রতি বিশ্বস্ত থাকতে হবে তাকে সর্বাগ্রে ! এক্ষেত্রে কোন কম্প্রোমাইজ চলবে না । স্রষ্টার হক আদায়ে, মানুষকে স্রষ্টার দিকে ফেরাতে, বিশ্বজয়ী সেনাপতিকেও কি অবলীলায় সাধারণ সৈনিকের কাতারে ঠেলে দিলেন তিনি ! হোক সে সেনাপতি তাঁর খুবই আপনজন !
আর খালিদ (রাঃ) কি করলেন ? না, তিনি কোন আর্মি ক্যু এর চেষ্টা করেননি । আমীরুল মুমিনীনের আদেশ মাথা পেতে নিয়ে, অবনমিত হলেন সাধারণ সিপাহীর কাতারে !

সুবহানআল্লাহ আপনাতেই বেরিয়ে আসছে না, মুখ দিয়ে ! আসবেই তো । এরা যে সোনার মানুষ । এদের কথা পড়লে, শুনলে, ভাবলে, লিখলে... চোখ দিয়ে ঝরঝরিয়ে পানি গড়াতে চায় । গড়াবেই না কেন, বলুন তো ?
পানি গড়ানোর মতোই উত্তম চরিত্র যে তাঁরা ধারণ করেছিলেন । 'রাসূলুল্লাহ' (সাঃ) নামক এক পরশ মানবের ছোঁয়া যে তাঁরা পেয়েছিলেন ।

উম্মাহর নক্ষত্ররাজি
Know Your Heros
UmarRA
KhalidRA


প্রথম পর্ব
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×