somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যানচেস্টার-ডার্বি

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গার্ডিওলা যখন বার্সালোনার চাকরিতে ইস্তফা দিয়ে ফিরে গেলেন, মনে হয়েছিল দু'জনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে । কিন্তু নিয়তির চিন্তা ভাবনা একটু অন্যরকমই ছিল হয়তো । তাই আবার তাদের দেখা হয়ে গেল, সুর পাল্টে আগের গানটি এখন হয়ে গেছে, তুমি যেখানে আমি সেখানে সে কী জান না !

আচ্ছা, রসিকতা থাক । এই ম্যাচ নিয়ে আর যাই হোক, রসিকতার সুযোগ নেই । একই শহরের দুটি ক্লাব, একই সংস্কৃতি, আচার-প্রকৃতির ধারক-বাহক তাঁরা । ম্যানইউ'র আছে বিশাল ঐতিহ্যের বিরাট বহর, আর অন্যদিকে ম্যানসিটির পেট্রোডলার যেন বলছে, 'ঐতিহ্য ? মাই ফুট !'
এখানে কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান ।




ফুটবলে কোচ ডার্বি বলে কোন কথা নেই । তাহলেও মরিনহো-গার্ডিওলা দৈরত্ব্য কে কোচ ডার্বি কি বলা যায় না ? কিভাবে ? মরিনহো যখন বার্সার সহকারী কোচ, গার্ডিওলা তখন বার্সার মিডফিল্ড জেনারেল ।
পরে এই দুজনের যখনই দেখা হয়েছে, তখনই তাঁরা চিরশত্রু । একজন বার্সায় তো অন্যজন রিয়ালে । একজন ম্যানসিটি তো অন্যজন ম্যানইউ ।

দুই শহরের দুই ক্লাবের লড়াইটা আগে থেকেই ছিল মহা উত্তেজণার, ভয়ংকর উত্তাপের । আর আগুন-উত্তাপে ঘি ঢালার মতো, এ বছর দুটি দলে ভিড়েছেন দুই পুরনো প্রতিদ্বন্ধী গার্ডিওলা ও মরিনহো । সাথে ইব্রামোভিচকেও যদি রাখেন, মৌসুমের শুরুর দিকেই এমন একটি ম্যাচ নিঃসন্দেহে মধ্যরাতের ঘোরলাগা স্বপ্ন মনে হবে ।
তবে হ্যাঁ, মধ্যরাতের না হলেও বিকেলের ঘুম-স্বপ্ন মনে হতে পারে । খেলাটা যে হবে বিকেল সাড়ে পাঁচটায় !

গার্ডিওলা সংযত ও বিনয়ের অন্য নাম হলে, মরিনহো ঔদ্ধত্য ও ঠোঁটকাটার স্বার্থক উদাহারণ । ইব্রামোভিচও কি কম যান । বার্সা-অধ্যায়ে যে পেপের সাথে তাঁর সম্পর্ক মোটেও ভাল ছিল না, তা তো জানা কথা । তাই আত্নজীবনীতে পেপ গার্ডিওলাকে অভিহিত করেছেন 'কাপুরুষ' বলে । অন্যদিকে ম্যানইউতে এসে মরিনহোর জন্য মরতেও রাজী বলে পেপকে যেন আরো একবার কথার বাণে বিদ্ধ করার চেষ্টা করছেন ।

বরাবরের মতো নম্র-সম্র পেপ জানিয়ে দিয়েছেন, তাঁরা এখন পর্যন্ত যেসব জায়গায় ভাল করেছেন তা ধরে রাখার চেষ্টা করবেন আর বাকী জায়গুলোতে উন্নতি আনার চেষ্টা অব্যহত রাখবেন । অন্যদিকে মরিনহো তাঁর রক্ষণাত্নক মানসিকতা নিয়ে বলেছেন "ইউনাইটেড হচ্ছে এমন একটা ক্লাব, যেখানে রক্ষণাত্নক কিছু আপনি চিন্তাও করতে পারবেন না । এখানে আপনাকে সরাসরি বলতে হবে, আমরা শিরোপা জিততে চাই" ।
ইংগিত স্পষ্ট, ম্যানসিটিকে এতটুকু ছাড় দেয়ার কোন ইচ্ছা তাঁর নেই ।

সব মিলিয়ে দুর্দান্ত একটা লড়াইয়ের সুর যেন ছড়িয়ে পড়ছে, ইংল্যান্ডের আকাশে বাতাসে । সেই অদম্য লড়াইয়ের তেজস্বী সুর ইংল্যান্ড ছাড়িয়ে ছড়িয়েছে ইউরোপে, সারা পৃথিবীতে ।
তাই ফুটবল-পিয়াসীদের অদ্ভুত রোমাঞ্চে রোমাঞ্চিত আজ ফুটবল আঙিনা ।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×