somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোহাই লাগে, এমন ভুয়া, বানোয়াট খবর কিভাবে হয়????? প্রশ্ন রইল। (আপডেটেড)

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের বহুল আলোচিত সংবাদটি লক্ষ করুন.....

"নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে চিঠি দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় ওই চিঠিতে। আজ বুধবার বেলা একটার দিকে ডাকযোগে কারারক্ষক রফিকুল কাদেরের কাছে ওই চিঠি পৌঁছায়।
রফিকুল কাদের জানান, চিঠিতে প্রেরকের জায়গায় আবদুল মান্নান নাম লেখা রয়েছে। ওই ব্যক্তি নিজেকে জেএমবির সদস্য বলে দাবি করেন। চিঠিতে এক মাসের মধ্যে চট্টগ্রাম কারাগারে বন্দী জেএমবি সদস্যদের মুক্তি দেওয়া না হলে কারাগারসহ আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া। কারা কর্তৃপক্ষ সতর্কাবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম কারাগারে জেএমবির সাত-আটজন সদস্য বন্দী রয়েছে। তাদের মধ্যে একজনের নাম আলাউদ্দিন। একটি বিস্ফোরক মামলায় তাঁকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বাড়ি সীতাকুণ্ডে।
চিঠিতে দুজনের পরিচয় দিয়ে বলা হয়, ‘আমরা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য আবদুল মান্নান ও আবদুল হান্নান। এক মাসের মধ্যে জেএমবির সব বন্দীকে ছেড়ে দিতে হবে। সবার আগে আমাদের ভাগ্নে আলাউদ্দিনকে মুক্তি দিতে হবে। তাকে ছেড়ে দেওয়া না হলে থানা, আদালত ভবন ও কারাগার বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।’
চিঠিতে দাবি করা হয়, ‘আমাদের আধুনিক কমান্ডার মাওলানা ফছিউল আলমের ছেলে কাজী সাজ্জাদ সরদার। আমাদের বাবা শওকত আলী সাঈদীর মাহফিলে মারা গেছেন। আমরাও শহীদ হয়ে যাব। ১৫ আগস্ট শেখ হাসিনা বেঁচে গেছেন। এবার বাঁচতে পারবেন না। তাঁকে বোমা মেরে বাংলার মাটিতে মিশিয়ে দেওয়া হবে।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাজ্জাদ সরদার দাবি করেন, ‘আমি এলাকায় জাহাজভাঙা ব্যবসা করি। জায়গায়-জমি নিয়ে স্থানীয়ভাবে বিরোধ আছে। তাদের কেউ আমাকে ফাঁসানোর জন্য এ কাজ করেছে।"

উপরের ঘটনার উল্লিখিত মানুষ গুলি আমাদের এলাকার, এটা সম্পুর্ন উদ্দেশ্যমুলক, বানোয়াট এবং ভিত্তিহীন। "আবদুল মান্নান ও আবদুল হান্নান" অতি দরিদ্র পরিবার এর সন্তান। ছোটবেলায় তাদের বাবা মারা যান। তাদের বয়স ও এখনো কম। বছর খানেক আগে থেকে তারা পারায় একটা ছোট্ট মুদি-দোকান দেন যা এখন তাদের একমাত্র সম্বল। তারা এখন বেশ সাবলম্বী। ছোট ভাইবোন লেখাপড়া করছে। আর তাদের এ সাফল্য আর একটি দোকানের ইর্ষার কারন। আমি নিশ্চিত তারাই এমন জঘন্য কাজ টি করেছে। কারন এরআগে ও তারা ঐ এলাকার কাজী-সাহেব এর বিরুদ্ধে একাধিক বার মিথ্যা মামলা করেছে। যা কিনা পুলিশি মামলায় মিথ্যা প্রমানিত হয়েছে। সবাইকে এ সম্পর্কে সতর্ক থাকার আহ্‌বান করা গেল।
কারন এ মিথ্যাটি ঐ পরিবার টি কে ধ্বংস করে দিতে পারে। ঐ মাদক ব্যবসায়ী দোকানদার টি আমাদের পুরো এলাকা টিকে ধংস করে দিচ্ছে অথছ যেন দেখার কেউ নেই।


এখন এই পরিবারের যদি কোনো ক্ষতি হয় তবে তার দ্বায়িত্ব কে নেবে? আর যারা এ মিথ্যা মামলাটি করেছে তাদেরই বা কী হবে??
আমরা এলাকাবাসী সবাই জানি কারা এসব করছে। আমরা প্রতিবাদ করব। প্রয়োজনে রাস্তায় নামব। কিন্তু এমন মিথ্যা মামলার শাস্তি কী হতে পারে..??
সবাই প্রতিবাদ করুন। কারন এমন ঘটনা আপনার, আমার সবার জীবনে ও ঘটতে পারে। যে কেউ ফেঁসে যেতে পারেন। প্রকৃত অপরাধী এবং মিথ্যা মামলাকারী যেন দৃস্টান্ত মূলক শাস্তি পায়।

প্রশাসন এবং স্থানীয় লোকজন এর বিরোধিতা করেছে। এ মামলার
ইতোমধ্যে নিস্পত্তি হয়েছে।


এই সেই চিঠি:

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×