আজ একটা হাড্ডিসার শিশুকে দেখলাম।
ছোট্ট একটা মেয়ে, মলিন লাল হাফ প্যান্ট, উদাম গা। সিএনজিটার পাশে এসে ‘আফা এ্যাটা ট্যাকা দ্যান’। এ র্পযন্ত সহনীয় ছিলো। আমার নিরবতায় অধৈয্য হয়ে ও যেই পায়ে হাতটা ছোয়ঁলো- আমি জানিনা আমার মাথার ভেতরটায় মূহুঁতের মধ্যে কোন দানব যেন এসে ভর করলো। এক ঝটকায় হাতটা সরিয়ে দিলাম। মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে এক পলক তাকিয়ে কিছু না বলেই চলে গেলো। ঐ দৃষ্টিটায় কি যেন ছিলো।
ছোটবেলায় একবার এক ভিখারীনি বাড়ি এসেছিলো বাচ্চা নিয়ে। মেয়েটাকে আমার পায়ের স্যান্ডেল জোড়া দিয়ে দিয়েছিলাম। ওকে যে আমার চাইতে অনেক বেশী হাঁটতে হয়। খালি পায়ে কি করে এতটা হাঁটবে?
আর একবার বাসার পেছনে একটা বেড়াল এ্যাত্তোগুলো বাচ্চা দিলো। মা ওগুলোর ম্যাওম্যাও এর যন্ত্রণায় অতিষ্ট হয়ে সবগুলোকে ফেলে দেয়ালেন। মার সাথে সারাদিন কথা বলিনি।
এখন মানুষের বাচ্চা দেখলে আমি দুরদুর করি। নিজেকে কখোনো কখোনো খুব ছোটলোক মনে হয়। কিন্তু ঐ র্পযন্তই যা। পরমূর্হুতেই আবার অমানবীয় মানবী। কে জানে, হ্রৎপিন্ডটা বোধহয় পাথর হয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




