ও বলে, ‘মাধব দা কবিতা হারিয়ে গেছে’!
আমি বলি কবিতা নয় আমার ভালোবাসা হারিয়েছে
কবিতা ফিরে আসবে যদি ভালোবাসা ফিরে আসে
কবিতা ফিরে আসবে যদি আমার মাধবী ফিরে আসে।
মনে পড়ে আজ সেইসব কবিতা ভালোবাসায় মুড়োনো ছিল যা
কত নামে ডেকেছিলাম তোমায় আমার ভালোবাসা মাখা কবিতায়
কখনো তুমি মায়া কখনো বা তুলসীপাতা
কখনো তুমি ছোট্ট খুকি, কখনো আবার সমুদ্রকন্যা।
রাত জেগে আজ আর চিঠি লিখে না কবি
বসন্তে শুধু একটি চিঠি ই পাঠায় তোমায়
বিশ্ব সংসারে তোমার সুখ কামনায়
কবির সংসার বেঁচে থাকুক কবিতার খাতায়।
রাত ৯ টা ২০
০৪।০৭।২০১৪
© ফয়সাল বিন হাফিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




