somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১.০৭.২০১৬

প্রিয় বন্ধু আমার,
কতদিন পর চিঠি লিখছি আর তোমাকে লিখা তোমার এই বন্ধুটির প্রথম চিঠি এটি। বলেছিলাম আমার পরবর্তী চিঠিতে তুমি ছাড়া আর কেউ থাকবে না , আমি আমার কথা রেখেছি। আমি এখন থেকে নিয়মিত চিঠি লিখবো। সম্ভবত তোমাকেই লিখবো আর তোমার লিখা চিঠির অপেক্ষাতেও থাকবো। আশা করি তুমি ভালো আছো। বাড়ি থেকে দূরে অবশ্য খুব ভালো থাকা যায় না যখন বিশেষ করে মায়ের কাছ থেকে দূরে থাকা হয়। সবাই আবার একসাথে থাকো সেই দোয়া রইলো।
বলেছিলাম ভালোবাসা ছাড়া চিঠি লিখা যায় না তবে জিজ্ঞাসা করতেই পারো আজ কি ভালোবাসায় চিঠি লিখছি ! আসলে সত্যি বলতে চিঠির প্রতি একটা ভালোবাসা আছে , হয়তো সেই ভালোবাসাই আমাকে চিঠি লিখতে বসিয়েছে আজকে। আর আমার সেই চিঠিতে তুমি অংশীদার হলে।
বন্ধু তাকেই বলা যায় যাকে ভালোবাসা যায়, যাকে বিশ্বাস করা যায়, যাকে সম্মান করা যায়। আমি তোমাকে সেই ভালোবাসা থেকেই বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে গেলাম। যে বন্ধুটিকে আমি আমার সব কথা নির্দ্বিধায় বলে যেতে পারবো। যাকে এই জীবনে বিশ্বাস করা আমার জন্য মোটেও কঠিন কিছু হবে না।

মানুষ কখনো তার ভালোবাসাকে ভুলে যেতে পারে না, ভুলে যেতে পারে না তার ভালোবাসার মানুষগুলোকে। যত আঘাত প্রাপ্তই হোক না সে একসময় না একসময় সে তার ভালোবাসার কাছেই বারবার ফিরে যেতে চায়। ভালোবাসার মানুষটিকেই বারবার তার কবিতা উৎসর্গ করা যায়।
চিঠি লিখবার সময় এখন আমার শেষবার যশোর সফরের কথা মনে পড়ে যায়। কিছু স্মৃতি থেকে যায় আমাদের জীবনে যে জীবনের গল্পগুলো কখনো কখনো মানিব্যাগের গোপন পকেটেই ঘুমাতে বেশি আয়েশ বোধ করে। কখনো কখনো সেই গল্পগুলো কাঁদে যে কান্না শুধুমাত্র গল্পের লেখক অনুভব করতে পারেন।
সত্যি বলতে আমি অনেকদিন কবিতা লিখি না, শেষ কবিতা সম্ভবত ফেব্রুয়ারী তে লিখেছিলাম আমার এক প্রিয় মানুষের জন্মদিনে। আজ আমার বহুদিন পর আবারো কবিতা লিখতে ইচ্ছে করছে। যদি কবিতাটি আমি তোমাকে লিখি নিশ্চয় ই তুমি খুশি হবে। কি জানি লিখবো কিনা মানে লিখতে পারবো কিনা। কবিতা লিখতেও ভালোবাসা দরকার যে !

অঞ্জন দত্তের গান শুনতে শুনতে আমি তোমাকে চিঠি লিখছি, চিঠি লিখা শেষ করে ডায়েরী লিখবো। ডায়েরী তে কি লিখা হবে সেটা তোমার বন্ধু জানে না। সব কথা আগে থেকে জানা যায় না। আমি খুব শিগগিরি একটা গল্প লিখবো। গল্পের শিরোনাম ঠিক হয়ে গেছে। গল্পের নাম "ফেয়ারওয়েল" !

শ্রাবণের এক বিকেলে বৃষ্টিতে ভিজবো আমি
ঠিক সেদিন যেভাবে ভিজেছিলাম তোমাকে ভালোবেসে
টিএস সি'র খোলা আকাশের নীচে চায়ের কাপ হাতে আমরা দুজন
আমি সেদিন তোমায় "ঈশ্বর" কবিতাটি আবৃত্তি করে শোনাবো।
অন্য একদিন আমি তোমাকে সেই গল্পটি করবো যা হাজার বছর আগে লিখা হয়েছিলো আমাদের জন্য
আমি আর কোন অবিশ্বাসের গল্পের বীজ বপন করতে দিবো না
আমি আর অভিনেতা হতে চাই না এই নাট্যমঞ্চে
আমি শুধু তোমাকে চাই, শুধুই তোমাকে প্রিয়তমা।

ইতি
চিরজীবনের বন্ধু
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×