somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেয়ারওয়েল - দ্বিতীয় পর্ব

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে তোমার প্রিয় হয়ে উঠবে, কেন প্রিয় হবে সেইসব প্রশ্নের উত্তর আসলে সবসময় পাওয়া যায় না। শাহেদ কাজ করতো প্রায় বাইশ জন মানুষের সাথে কিন্তু সবার জন্য সমান দরদ হয়তো তার ছিলো না, এটা ঠিক ওর সবাইকেই সাহায্য করার মানসিকতা ছিলো কিন্তু এর মাঝেও কেউ না কেউ ঐ অংশ টায় খানিকটা বেশি জায়গা জুড়ে ছিলো। এই কারণে অন্য কলিগরা কখনো কখনো যে নাখোশ হতো সে কথা অস্বীকার করা যাবে না। সবাই তো চায় তার কাছের মানুষ টা যেন তার কাছে থাকে কিন্তু শাহেদ সম্ভবত দূরের মানুষটাকেই কাছের করে নিতে চাইছিলো। অফিসে কেউ কেউ সেটাকে বাঁকা চোখে দেখতেই পারে কিন্তু সেটা হয়তো সবসময় শাহেদ বুঝতে চাইতো না। গল্পের সেই চরিত্র টি কে ছিলো যাকে জড়িয়ে মাধবের অফিসমুখী জীবন একটু আলাদা রূপ ধারণ করেছিলো তার কথা না হয় আমরা অন্য কখনো বলবো।

তুমি যাকে ভালোবাসো, যে তোমার কবিতা জুড়ে থাকে, যার সাথে প্রতি সকাল-সন্ধ্যায় তোমার দেখা না হলে তোমার সারাদিন সুন্দর কাটে না, রাতে টেলিফোনে কথা না হলে তোমাকে নির্ঘুম রাত কাটাতে হয়, সেই মানুষটি যাকে চিঠি লিখতে তোমার ভালো লাগে তাকে তুমি বিশ্বাস করতে চাও। তুমি তাকে বন্ধু ভাবতে চাও আর ভালোবাসার মানুষগুলোই তো সবচেয়ে কাছের বন্ধু হয়। সেই মানুষটি যদি তোমার কাছ থেকে হারিয়ে যেতে চায় বা যদি তোমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তোমার ভালো লাগার কথা নয়। তুমি তার চারপাশে থাকতে চাও। তাকে এক পলক চোখের আড়াল হতে দিতে চাও না তুমি।

একবার অফিস থেকে ছুটিতে ছিলো শাহেদ, সাধারণত সে ছুটি নিতে চাইতো না। ছুটিতে থাকলে কারো জন্য মন পোড়ে ওর, তাকে দেখতে না পেলে তার বাসায় সারাদিন সময় কাটতে চায় না। সেদিন হঠাত করে দুপুরের দিকে ভূমিকম্প হলো, শাহেদ যেনো কোন কিছু চিন্তা করতে পারছিলো না। অফিসে সামিরাকে ফোন দিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা জেনে নিয়ে চিন্তামুক্ত হলো সে। পাঠক আসলে সবকিছু ঠিকঠাক থাকার ভীড়েও সামিরা নামের মেয়েটি কেমন আছে এই ভূকম্পনের মুহূর্তে সেটা জানার পরেই আমার বন্ধু শাহেদ যেনো একটু স্বস্তি পেয়েছিলো সেদিন... (চলবে)

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×