মানুষ পোড়াতে কি ইতিহাসের রেফারেন্স দরকার?
১৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি বাঙালি কি বিহারি মানুষ পোড়াতে ইতিহাসের রেফারেন্সের দরকার হয় না। শাহবাগে মানুষকে জীবন্ত পুঁড়িয়ে মারতে লাগে না কোন বাক্য ব্যয়, গান পাউডার হলেই তো হয়। পাঁচতারা হোটেলের সামনে বিশেষ মুহুর্তে মানুষ পুঁড়িয়ে মারা ইতিহাস কি আমরা অর্জন করিনি? করেছি তো। বাঙালি বীরপুঙ্গদেরকে সাবাস জানানোর ভাষা নেই!
তাজরীনে মানুষ পুঁড়িয়ে কি নজির স্থাপন করিনি আমরা, হ্যাঁ করেছি। আদি পাপের দায় দেবার তো দরকার হয় না। রাষ্ট্রকে মানুষ পুঁড়িয়ে মারার মেশিন যখন বানিয়েছি তখন ইতিহাসে মানুষের আদিপাপ খোঁজার চেষ্ঠাটা ভাড়ামি ছাড়া কিছু না।
পোঁড়ালে কে কি করবে আমাদের। আইনের কি করার আছে চেয়ে দেখা ছাড়া। আমাদের মত বীরপুঙ্গদের সহিংস মিছিল থামাবার কার আছে সাহস। এখানে যুক্তি খোঁজার মত বোকামি করা কি দরকার, দেখানো প্রয়োজন আমরা কত সাহসী। দেশপ্রেম কত বেশী আমাদের!আমরাই সাচ্চা দেশপ্রেমিক। ছিটকিনি লাগিয়ে আদিপাপের প্রায়শ্চিত করতে হবে নাম অজানা আদিপাপের পাপীদেরকে।
আমাদের দেশপ্রেমের নজিরগুলোকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সারা পৃথিবীতে। কাঁটাতারে ঝুলে থাকা দেশপ্রেম। শহুরে দরদীদের দেশপ্রেম। ঠিক যেমন দেশপ্রেম আমরা নিজ স্বদেশী সীমান্তে নিহত পরিবারগুলোকে দেখাই। পত্রিকার পাতায় শিরোনামের যে উত্তেজনা আমার শরীরের জন্য ক্ষতিকর তা এড়িয়ে যাবার মাঝেই তো স্বদেশীর প্রতি আমার দেশপ্রেমের প্রকাশ। এই শহুরে দেশপ্রেমের বিজয়টা আবারো প্রমান করতেই তো হবে আরো অনেক লাশ ফেলে। কি বা আসে যায় স্বদেশী আর বিদেশি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন