এ কী বললেন খালেদা !!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খালেদা জিয়া বেসামাল কথা কম বলেন বলেই মনে করতাম। এখন দেখছি তিনিও শেখ হাসিনার সাথে পাল্লা দিয়ে আবোল-তাবোল বলতে শুরু করেছেন। আজ পত্রিকায় দেখলাম খালেদা জিয়া দিনাজপুরের জনসভায় বলেছেন,
' আত্মীয়-স্বজনের মধ্যে আওয়ামী লীগ থাকলে তাদেরকে প্রশ্রয় দেবেন না, দিলে নিজেদের বিপদ ডেকে আনবেন' এট কেমন কথা ? আমাদের আত্মীয়-স্বজন কি করবে না করবে সেটাও কি খালেদা নির্ধারণ করবেন? আর আমাদের আত্মীয়তার সম্পর্ক থাকা না থাকাও তাদের কথামতই চলবে? এরপরতো মনে হয় আওয়ামী লীগ -বিএনপির বিবাদে হাসিনা-খালেদা বউ ছেড়ে দেয়ার পরামর্শ (নাকি চাপ) দেবেন। শুধু তাই নয় আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিহিংসা চরিতার্থ করার আগাম
ঘোষণাও দিয়ে রেখেছেন খালেদা। এটা অবশ্য শেখ হাসিনাও করেছেন ইতোপূর্বে। তবে নামধাম লিখে রাখা হচ্ছে এমন হুমকির সাথে খালেদা যোগ করেছেন নতুন মাত্রা। এভাবেই পাল্টাপাল্টি চলছে, চলবে। আর আমরা জাতি হিসেবে যে তিমিরে আছি তাতেই থাকবো।
রাজনীতির যারা হর্তাকর্তা তারা যদি না বদলায় তাহলে উন্নতি শুধু মেঠো বক্তৃতাতেই সীমাবদ্ধ থাকবে। আর ক্লীষ্ট-পিষ্ট জনতা বাসে-ট্রামে বসে নিজের জাত ও দেশের নামে কুৎসিত ভাষায় গালাগাল দিতে থাকবে। যে জনতা দেশ নিয়ে গর্ব করতে জানে না তাদের নিয়ে এসব নেতারা কতদূর যেতে পারবেন ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।
—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?
—কেন?
—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।
রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুন