জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিসি ড. আনোয়ার হোসেনের পদত্যাগের জন্য কিছু লোক 'তাজ্জব' এক আন্দোলন শুরু করেছে। অবশ্য তারা শিক্ষক বলে শোনা যাচ্ছে। কিন্তু হাতে গোণা কয়েকজন শিক্ষক গত এক বছরে তিনবার একই ঘটনা ঘটাচ্ছে কেন ? ড. আনোয়ার- মঈন-ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে সাহসী ও লড়াকু অবস্থানের ফলে যাকে জেল-জুলুমও সহ্য করতে হয়েছিলো তাকে দেখেছি উত্তাল শাহবাগের সবচেয়ে নিয়মিত, উজ্জ্বল, তেজোদ্দীপ্ত কণ্ঠস্বর হিসেবে। ছাত্র-ছাত্রীদের প্রিয়ভাজন এ শিক্ষক ভিসি হওয়ার পরও সবার মধ্যে একজন সাধারণ কর্মীর মত ছিলো তার উপস্থিতি। সারাক্ষণ তরুণদেরকে উজ্জীবিত করে চলেছেন নিজস্ব ভঙ্গিতে। ঐ সময়ই ভার্সিটির একজন অসুস্থ ছাত্রকে যথাসময়ে হাসপাতালে না নিতে পারার কারণে মৃত্যু ঘটে। ঘটনার সূত্রপাত তখন থেকে। সুতরাং প্রফেসর আনোয়ারের পদত্যাগ দাবীর সাথে গণজাগরণ মঞ্চের এক অন্যতম শুভাকাংক্ষীর অপমানজনক পরিণতি প্রত্যাশাকারীদেরকে এক সুতোয় বাঁধলে ভুল হয় না। তার ওপর আজ প্রথম আলো এই আন্দোলনের সংঘটকদের অনৈতিক অবস্থান সম্পর্কে যা লিখেছে তা সত্য হলে Click This Link এটাকে গুটিকয়জনের স্বার্থান্বেষী ধান্ধা ছাড়া আর কী বলা যায় ? সরকারের শেষ দিকে এসে এমন আন্দোলনকারীরা বিরোধীদলের কাছে বিশেষ গুরুত্ব পাবেন তাতে সন্দেহ নেই। লক্ষ্যও তাদের তাই। ফলে তাদের ১২ বা ১৩ দফায় বিশ্ববিদ্যালয় বা শিক্ষকদের স্বার্থ যা কিছু আছে সেটা বাংলাদেশের প্রথম নির্বাচিত ভিসির পদত্যাগ দাবীর জন্য অত্যন্ত দুর্বল। ওগুলো নিজেদের সদিচ্ছা এবং আন্তরিকতা থাকলে সহজেই সমাধান করা যায়। কিন্তু যারা আন্দোলন করছেন তারা তো সমাধান চান না, তারা চান মাঠ গরম করতে। জল ঘোলা না করতে পারলে রাজনৈতিক ফায়দা লুটে নেয়া যায় না। এটা করতে গিয়ে সেই শিক্ষকরা যে রাজনীতির একেবারে তলার পচে যাওয়া অংশে গিয়ে বসলেন সেটা তারা কতটুকু বোঝেন কে জানে ? বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সম্মান এবং অবস্থান নিয়ে সবচেয়ে বেশি ছিনিমিনি খেলা চলে আর সেটা করে তারই সহকর্মীরা। তারা নিজেরা সেই ভিসি-প্রোভিসি হওয়ার জন্যই এই সর্বনাশা খেলায় মেতেছে। কী অদ্ভুত আমাদের চাওয়া-পাওয়া !!
আত্মভুক শিক্ষক, মেরুদণ্ডহীন শিক্ষক-রাজনীতি
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।