somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেব্রুয়ারি আর আমি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ভাইয়া,আমাকে কেমন লাগছে,বলেন না?
-হুম,অনেক সুন্দর,তুমিতো এমনিতেই অনেক সুইট ।তা হঠাত এত সাজুগুজু করলে যে?
-হায় আল্লাহ! ভাইয়া, আপনি ভুলে গেছেন, আজ পয়লা ফাল্গুন। ওহ,শুভ বসন্ত ভাইয়া।
-তাই নাকি! একচুয়ালি একটু চাপে আছিতো,তাই বোধহয় ভুলে গেছিলাম।
-বাদ দিন,দেখেন ভাইয়া,আমার চুলের জার্বেরাটা কেমন হয়েছে?
-অনেক কিউট, প্লাস্টিকের নাকি?
-ছি: প্লাস্টিকের হবে কেন! কাল বাবাকে দিয়ে আনিয়েছি।দোকানিরা না,বড্ড হারামি।২০টাকার ফুল ১০০টাকার নিচে দিলই না।
-তা,সাজুগুজু নিজে করেছ নাকি পার্লারে গিয়েছিলে?
-কি বলেন ভাইয়া,১মাস আগে পার্লারে সিরিয়াল দিয়ে রেখেছিলাম।
-ও আচ্ছা।কালতো আবার ১৪ ফেব্রুয়ারি, তার জন্যেও কি আলাদা করে শিডিউল নিয়েছিলে নাকি?
-নাহ,ভাইয়া। আমিতো এখন সিঙ্গেল,কাল তেমন বিশেষ কোন প্রোগ্রাম নেই,তবে বন্ধুরা ডাকলে বিকেলের দিকে হয়তো একটু বেরুব।
-তুমি সিঙ্গেল মানে! আতিকের সাথে ব্রেক আপ হয়ে গেছে।
-ও খুবই ব্যাকডেটেড,শুধু এইটা করা যাবে না,ঐটা করা যাবেনা।উফফ....ওর কথা আর বলবেন না।
-সত্যি, আসলেই ডিসগাস্টিং।তা,একুশে নিয়ে তোমাদের কোন বিশেষ প্লান আছে নাকি?
_জি,ভাইয়া।এবার আমআমরা বন্ধুরা ঠিক করেছি রাত ১২টার পরপরই শহীদ মিনারে যাব।তারপর সারারাত ক্যাম্পাসেই বন্ধুরা মিলে আড্ডা দিব।
-অত রাতে কষ্ট হবে না?
-তারা আমাদের জন্য জীবনের পরোয়া না করে আমাদের মায়ের বুলি এনে দিল,আর আমরা তাদের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না!
-একদম ঠিক।
-ভাইয়া,কিছু মনে না করলে একটা কোয়েশ্চন করি?
-হ্যা,কর।ডোন্ট হেজিটেট।
-কাল (১৪ ফেব্রুয়ারি) আপনার কোন বিশেষক প্লান....
-হ্যা,আছেতো।কাল তেমন কোন গুরুত্বপূর্ণ ক্লাস নেই,তাই ভাবছি কুমিল্লা যাব।আম্মু-আব্বুকে অনেক দিন দেখিনি।তারা অনেক দিন ধরেই বাড়ি যেতে বলছেন,টিউশনির জন্য হয়ে উঠছিল না।
-ওহহ.....
-নীলা, আযান হয়ে গেছে।আমি মসজিদে যাচ্ছি।তুমিও বরং নামাজের জায়গায় যেয়ে নামাজ পড়ে নাও।
-সরি ভাইয়া,আসলে এখন অযু করলে, বুঝতেই তো পারছেন,মেকআপ নষ্ট হয়ে যাবে।
-ফজরের নামাজ পড়েছিলে?
-অত ভোরে কি করে উঠি? তা ভাইয়া,কুমিল্লা যাবার আগে কাল কি আপনি আমাকে একটু সময় দিতে পারবেন?
-নাহ,আপু।আসলে কি,আমি,আতিক আমাদের মত ব্যাকডেটেড ছেলেদের হাতে তেমন সময় থাকে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×