somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মাহবুবুর রহমান সাহী এর ব্লগ

আমার পরিসংখ্যান

মাহবুবুর রহমান সাহী
quote icon
I\'m a little bit introver but friendly and the best part of me,I always think positive,do positive. I love truth
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কিছু গুরুতর কিন্তু অফ টপিক তর্ক বিতর্ক .....

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:১৮

নাহ,আর পারলাম না। চাইছিলাম না লিখব,কিন্তু এদের বাড়াবাড়ি চরমে উঠেছে।তাই বাধ্য হয়েই লিখছি......
যারা আব্দুল গাফফর চৌধুরীর পক্ষে বিপক্ষে বলছেন তাদের উদ্দেশ্যে বলছি.....
মাদ্রাসা ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র বটে তবে সেখানে কয়েকবছর পড়াশুনা করলেই সে ফকীহ হয়ে যাবেন,এমনটা না। তাহলে আমিও বলি,আমারও মাদ্রাসায় আট বছর পড়ার অভিজ্ঞতা আছে। সেই আলোকেই বলছি, শুনুন।

গাফফর সাহেবের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     ০ like!

বড় জন (সনেট)

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ১২ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৪

[সনেট লিখেছিলাম(২১ আগস্ট, ২০১৩, রাত ২:১০) ।প্রথম দুলাইনে হরিশচন্দ্র মিত্র এর 'বড় কে' এর গন্ধ পাওয়া গেলেও তা পরিবর্তিত ও মৌলিক। ]

আপনারে বড় বলে, বড় সেতো নয়,

যারে লোকে বড় বলে,বড় সেকি হয়?

কোন পটে কভু যদি দেখে কোন ভীর,

'বড় জন' নিজগুণ করে না জাহির।

'আপনার আপনার ' করে না কখন,

আপনার যাহা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     ০ like!

ওঁরা হোমো সেপিয়েন্স...

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৩২

ওঁদের নিদ্রাহীন কাতর চোখের লোনা জলে হয়তো সমুদ্রজল এক মিলি মাইক্রো মিটার উপচে উঠবে না!!!

ওঁদের ক্ষুধাতুর কর্কশ কন্ঠনালীর আহাজারি, আর্তনাদ, আর্তচিৎকার হয়তো আমাদের এই সভ্য সমাজ পর্যন্ত অনুনাদ হয়ে আসবে না!!!

ওঁদের বেঁচে থাকার আমরণ ইচ্ছা হয়তো কোন কালিতেই ছাপানো হবে না!!!

ওঁদের কালশিটে পড়া চোখের রক্তিম উপশিরা গুলোতে প্রতিটা মূহুর্তে মৃত্যুর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ১ like!

আমরাও বাঙালি!!!

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৪

নিম্নমধ্যবিত্ত পরিবারে মানুষ হয়েছি,অতি আধুনিকতার বাতাস লাগেনি গায়ে। তখন স্বাধ্য ছিলনা। আর এখন সাধ নেই। ইচ্ছে করেই হয়তো বা নিয়ন্ত্রণ করে ফেলেছি।মোটামুটি সামাজিকতা মেনেই নিত্যকাল চলে যাচ্ছে। বন্ধুদের অমিতব্যয়িতা দেখেও মন বিচলিত হয় না।অভিযোজন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর কি।
প্রায় পাঁচ-ছয় বছর আব্বু ঈদী দিতে পারেন নি,সাংসারিক খরচই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     ২ like!

ফেব্রুয়ারি আর আমি

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৩

-ভাইয়া,আমাকে কেমন লাগছে,বলেন না?
-হুম,অনেক সুন্দর,তুমিতো এমনিতেই অনেক সুইট ।তা হঠাত এত সাজুগুজু করলে যে?
-হায় আল্লাহ! ভাইয়া, আপনি ভুলে গেছেন, আজ পয়লা ফাল্গুন। ওহ,শুভ বসন্ত ভাইয়া।
-তাই নাকি! একচুয়ালি একটু চাপে আছিতো,তাই বোধহয় ভুলে গেছিলাম।
-বাদ দিন,দেখেন ভাইয়া,আমার চুলের জার্বেরাটা কেমন হয়েছে?
-অনেক কিউট, প্লাস্টিকের নাকি?
-ছি: প্লাস্টিকের হবে কেন!... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     ০ like!

আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও অপেক্ষা

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা,
শ্রদ্ধাবোধ এইজাতীয় শব্দগুলি আমাদের
দেশের রাজনৈতিক অভিধানে নেই।
আমরা বিরোধীদলের সমর্থকদের কেবল
প্রতিদ্বন্দ্বী ছাড়া আর কিছু ভাবি না।
দিন শেষে আমরা যে একই দেশের
নাগরিক, একই জাতি, একই দেশের জন্য
লড়াই করেছি আর একই দেশের উন্নয়নের
জন্য ভাবি,এই অতি সাধারণ
কথাগুলো আমাদের মনে থাকেনা।
অনেক কাঠখড় পুড়িয়ে যদি কোন একদল
ক্ষমতায় আসে তো পরবর্তী আরেক
দফা ক্ষমতায় থাকার জন্য... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     ০ like!

বাঙালিয়ানা

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৭

অনেক অনেক অনেক আগেকার কথা,সবুজ
সুশীতল অপরূপ এক দেশ ছিল যার ছিল অবুঝ
নিরীহ এক জাতি।রত্নভাণ্ডারে ভরপুর
ছিল সেই দেশ। তার রত্নের
লোভে বারবার পৃথিবীর বিভিন্ন
জায়গা থেকে লোকজন এসেছে,রাজ্য
গড়েছে,শাসন করেছে, শোষণ করেছে।
তাদের বংশধরেরাও একই কাজ করেছে।
সময়ের সাথে সাথে অন্য কেউ
এসেছে,তারাও একইভাবে ঘটনার
পুনরাবৃত্তি ঘটিয়েছে।
এভাবে চলেছে হাজার হাজার বছর।
কালের পরিক্রমায় সেই নিরীহ
জাতি পরিণত হয়েছে এক সংকর
জাতিতে।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     ০ like!

বিজয়ের ঘ্রাণ

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

আজ ভোরে আশেপাশের
ঝিরি ঝিরি হীমবায়ুর সাথে অদ্ভুত সুন্দর
একটা মিষ্টি সুবাস পাচ্ছি।যার সুগন্ধ
মনপ্রাণ ভরিয়ে দিয়ে গেল।বড়
করে শ্বাস নিলাম,নির্মল বাতাস।
হ্যা,বাতাসে মিশে আছে বিজয়ের
ঘ্রাণ।আর আমাদের প্রকৃতির
সোনালি সবুজ তুলতুলে আলো।
আহহহ..... এমন দেশটি কোথাও
খুঁজে পাবে নাকো তুমি।
লক্ষ,লক্ষ ভাই বোনের আত্মত্যাগ,নি:স্
বার্থ
অবদানের জন্য আজ আমরা বুক
ভরে স্বাধীন ভুখন্ডে নিশ্বাস
নিতে পারছি। তাদের অবদানের কোন
ভূমিকা বা উপসংহার দেয়া যায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     ০ like!

পণ্য ও বিজ্ঞাপন

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

সেদিন ক্লাস নেয়ার সময় আমাদের একজন শিক্ষক
আমাদেরকে ভাইভা বোর্ডে নিজেকে কিভাবে উপস্থাপন
করতে হয় তার কিঞ্চিৎ দিক
নির্দেশনা দিচ্ছিলেন ,তো তিনি বললেন যে প্রায়
ভাইভা প্যানেলে একজন
অতি সুন্দরি নারী থাকেন যার আপাত
দৃষ্টিতে কোন কাজ নাই,কাজ একটাই তার সৌন্দর্য
দিয়ে ক্যান্ডিডেট কে মোহিত ও বিভ্রান্ত করা
(খাইয়া আর কাজ নাই)
প্রসঙ্গ ক্রমে তিনি বিভিন্ন বিজ্ঞাপনের কথাও
বললেন, আজকাল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     ০ like!

উপস্থিতি নামা

লিখেছেন মাহবুবুর রহমান সাহী, ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৭


সুবিশাল এই ব্লগ জগতে আমি একেবারেই নবীন,এইটাও মনে হয় একটু বেশি বলে ফেললাম, মাত্র দুদিন বয়স আমার,শিশুই হবে। যারা আমার চেয়ে একদিনেরও বড় বা সমান বয়সের ব্লগার (ব্লগ একাউন্টের বয়স হিসেবে) তারা সবাই জানেন যে এই সময় মানে ব্লগের দুনিয়ায় ৭ দিনের শিশুদের কে ব্লগ কর্তৃপক্ষ বিশেষ নজরদারিতে লালন পালন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮৩৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ