somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাও বাঙালি!!!

১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিম্নমধ্যবিত্ত পরিবারে মানুষ হয়েছি,অতি আধুনিকতার বাতাস লাগেনি গায়ে। তখন স্বাধ্য ছিলনা। আর এখন সাধ নেই। ইচ্ছে করেই হয়তো বা নিয়ন্ত্রণ করে ফেলেছি।মোটামুটি সামাজিকতা মেনেই নিত্যকাল চলে যাচ্ছে। বন্ধুদের অমিতব্যয়িতা দেখেও মন বিচলিত হয় না।অভিযোজন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর কি।
প্রায় পাঁচ-ছয় বছর আব্বু ঈদী দিতে পারেন নি,সাংসারিক খরচই অনেক হিসেব করে যোগাতেন। আব্বুর দু বছরের মত চাকরিও ছিলনা।একটা লেদ ওয়ার্ক সপ আছে আমাদের।টেনেটুনে দিন পার করার মত আয় হয় সেখানে। আমার জন্য তিন/সারে তিন হাজার টাকা যেভাবেই হোক আলাদাভাবে রাখতেন। তারপর যা থাকতো তাই দিয়েই আমিষ- নিরামিষে দিন পার হতো আমাদের।
আব্বুর মত ভিষন মানসিক ক্ষমতাধর মানুষ আমি খুব কমই দেখেছি।

এইতো গত এক ঈদে টিউশনি করে সারে ছ'হাজারের মত টাকা জমিয়েছিলাম,তা দিয়ে বাড়ির সবাইকে অল্পবিস্তর টুকিটাকি কিনে দিয়েছিলাম,নিজের জন্য একজোড়া স্যান্ডেল,তাও প্রয়োজনের, ঈদ স্পেশাল না।সে এক অদ্ভুত অনুভুতি দিতে পারার মধ্যে।
গেল ঈদে আম্মু তিনহাজার টাকা হাতে দিয়ে বললেন,"যা হয়,ইচ্ছামত কিনে নিস।" আব্বু সামনেই ছিলেন। তার চোখ দুটো চাপা আনন্দে চকচক করছিল। মনে হলো,অনেক দিনের এক চাপা কষ্ট থেকে মুক্তি পেলেন। টাকা পেয়ে যত না খুশি হয়েছিলাম তার চেয়ে সহস্র গুন খুশি হয়েছিলাম আব্বুর স্বস্তি দেখে।আম্মুর চোখের কোনের এক বিন্দু আনন্দ অশ্রুও চোখ এড়াইনি আমার।

নিম্মবিত্ত আর মধ্যবিত্তদের এই আনন্দ-বেদনা,হাসি-কান্না চিরাচরিত,চিরসবুজ,চিরচেনা।
শত সহস্র ঝড়ঝাপটাতেও আমরা এক অটুট বন্ধনে আবদ্ধ, ছিঁড়ে গেলেও গেড়ো দিতে জানি। এক চিলতে হাসি ভাগ করে নিতে জানি শত জনে। একমুঠো সুখ ছড়িয়ে দেই চেইন বিক্রিয়ার মত।
শহরের লৌকিকতা, কৃত্রিমতা, অসভ্যতা, অপসংস্কৃতির চর্চা আমাদের মাঝে নিদারুণ ভাবেই লঘু।
আমরাও বাঙালি। তবে আমাদের পান্তা খাওয়ার জন্য পয়লা বৈশাখের প্রয়োজন হয় না।প্রায়শই আমরা পান্তার সাথে লঙ্কা,পেয়াজ দিয়ে নাস্তা করি। বরং ঐ দিন আমরা ভালো খাবার খাই।
বাংলা বলার জন্য ফেব্রুয়ারিও লাগে না। সারা বছর মন খুলে বাংলার খেলা চলে আমাদের।
বাংলার কাদাজল একাকার হয় আমাদের ধুলোমলিন বদনে।
আমরাই গেঁয়ো মেঠো পথে হারিয়ে ফিরি এই বাংলায়।
এ যেন এক আবর্ত। যার শুরু হাজার বছর আগে আর বিচরন অসীম মহাকালের সংগে।

তাই এই নববর্ষে আমাদের মধ্যবিত্ত আহ্বান, ভালো থাকুক বাংলা, বাঙালি, বাংলাদেশ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×