somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুলেট কিংবা একটি গভীর চুম্বন

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছেন সবাই? অনেক দিন ব্লগে আসা হয় না। অসামাজিক তকমাটা থেকে আমি সত্যি আমাকে মুক্ত করতে পারছি না। এই যেমন ব্লগে আসলাম। বেশ কিছুদিন সরব ছিলাম। আবার হারিয়ে গেলাম। এই অভ্যাসটার জন্য বন্ধু-বান্ধব পরিবারসহ সবারই আমার বিরুদ্ধে একটা কমন অভিযোগ রয়েছে যে, আমি যোগাযোগ রক্ষা করিনা। আমি অবশ্য এই অভিযোগ মেনে নেই। এবং এই যোগাযোগ রক্ষা করতে না পারার সব দায়ভার নিজের কাঁধে নিয়েই আবার বিচ্ছিন্ন হয়ে পড়ি। আপাতত একটি কবিতা শেয়ার করতে ইচ্ছে করছে। সম্প্রতি লাস ভেগাসে ঘটে যাওয়া ঘটনার পর পরই ভাবছিলাম- মানুষ কতটা বঞ্চিত হলে পড়ে এতগুলো মানুষকে একসাথে মেরে ফেলতে পারে। নিশ্চয়ই, একজন হত্যাকারী প্রকৃত ভালোবাসার আনন্দ থেকে বঞ্চিত। ভালোবাসা কেন- একটি গভীর চুম্বনও হতে পারে, একজন খুনীর হাতের বুলেটের বিপরীতে ভালোবাসা কিংবা প্রেমের জয়। পারে- একটি সুন্দর পৃথিবীর বৈচিত্র্যে মুগ্ধ হয়ে আরো কিছুদিন বেঁচে থাকার স্বপ্ন দেখাতে। প্রেমের বিপরীতে পুঁজির লড়াইকে ভালোবাসা দিয়েই কেবল পরাজিত করা যেতে পারে, ঠিক এই পরিস্থিতি বিবেচনায় "বুলেট কিংবা একটি গভীর চুম্বন"। ভালোবাসা রইলো।

আমার ভেতরেও ছিলে তুমি, প্রিয় লাস ভেগাস।
অস্ত্রধারী ছিলাম আমি-
ধ্বংস কোরে দিবো বলে-
তোমাদের সুন্দর উৎসব।
ভালোবাসা- কেবল ভালোবাসাই আমাকে ফিরিয়ে দিয়েছে।

আমার চোখেও ছিলো একটি খুনের স্বপ্ন-
অস্ত্রটি তাক করা ছিলো-
ট্রিগারে ছিলো তর্জনীর আদেশ।
ছিন্ন ভিন্ন কোরে দেবার- কথা ছিলো।
জানো?
পুঁজিবাদই ছিলো আমার চোখের সামনে আমার প্রেমিকার প্রথম ধর্ষনকারী।

পুঁজির বিপরীতে প্রেমের যুদ্ধ এখনো আছে অব্যহত,
কৌশল বদলে অস্ত্র ফেলে-
হাতে নিয়েছি, প্রেমিকার গ্রীবা-শক্ত কোরে চুম্বনে ডুবিয়ে রেখেছি।

প্রেমে, তোমাকে খুন কোরতে গিয়ে
থেমে গেলাম-
আটকে গেলাম তোমার ঠোঁটে-
একটি গভীর চুম্বন আমার হাত থেকে অস্ত্র নামিয়ে দিয়েছিলো।

তোমার স্থির চোখের আদেশ আমি বুঝে নিয়েছিলাম-
আমার হাত অস্ত্রের বদলে তুলে নেয় তোমার গ্রীবা-
ভালোবাসার অস্ত্রটি চালিয়ে দেয় তোমার শরীরে-
বিদ্ধ করে, আহত করে সুখে- তোমার হৃদপিণ্ডে বাজতে থাকে বুলেট।
আমি অনুভব করি, তোমার লাস ভেগাস ভেঙ্গে পড়ছে, ঢলে পড়ছে-
আমার উপর।

কেনো ভালোবাসি, জানো?
প্রেম না থাকতো যদি- অস্ত্র হাতে নিতাম আমিও।
জেনেছি- ধর্ষণে নয়, প্রেমেই খসে পড়ে প্রেমিকার বস্ত্র,
প্রেমকে গ্রহণ করো, সরিয়ে দাও ঐ তর্জনীর আদেশ-
ছুড়ে ফেলো ঐ অস্ত্র।
বরং ভালোবাসো।

প্রিয় লাস ভেগাস,
এসো- একটি গভীর চুম্বনে সাড়িয়ে তুলবো তোমার ক্ষত।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×