আল-কোরআনে অসংখ্য বৈজ্ঞানিক তথ্য রয়েছে বিধায় অনেকে আল-কোরআনকে নিছক একটি বিজ্ঞানের বই হিসেবে ধারনা করতে গিয়ে ভুল করে বসে। তাদের ধারণা পুরপুরি নয়, তবে আংশিকভাবে ঠিক। প্রকৃত অর্থে আল-কোরআন মহান স্রষ্টা প্রেরিত জ্ঞানসমৃদ্ধ গ্রন্থ। এটি নিছক কোন বিজ্ঞানের বই নয়। এ দুনিয়ায় আল-কোরআনই সেই ‘চিরন্তর মুযিযা’, যার মাধ্যমে মানুষ মহান আল্লাহতায়ালাকে অত্যন্ত নিবিঢ়ভাবে চিনতে, জানতে ও বুঝতে পারে। এই জ্যোতির্ময় গ্রন্থের নূরে অন্তর আলোকিত হয়। ফলে বান্দা হিসেবে মহামহিম স্রষ্টার নৈকট্য লাভের পথ প্রসারিত ও সুগম হয়। এতে কোনরূপ মিথ্যা অনুপ্রবেশ করেনি এবং কখনও করবেও না। এতে কোন সন্দেহের অবকাশ নেই।
এই গ্রন্থের পরশেই আল জাবের, ইবনেসিনা, আল বিরুনী, ইমাম গাজ্জালির মত আরও অনেক মুসলিম বিজ্ঞানী ও দর্শনিকদের উদয় হয়েছিল- যাদের অবদান যারা সত্যিকার জ্ঞানচর্চা করেন তারা চিরকাল স্বীকার করবেন।
অনেকেই বলে থাকেন- যা খালি চোখে দেখা যায় না, তা বিজ্জ্ঞানের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তাদের কাছে আমার প্রশ্ন- শক্তিকে কি খালি চোখে দেখা যায়? কিন্তু বিজ্ঞান কি শক্তিকে কখও অস্বীকার করতে পারে? কারণ শক্তিই হচ্ছে সব কিছুর মূল এবং এ মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শক্তি থেকে। আর মহান আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। সেই অসীম সুমহান শক্তিকে সীমিত চর্মচক্ষু নয়, বরং জ্ঞানচক্ষু দিয়ে জানার চেষ্টা করলে প্রতিটি পরতে পরতে তা নিবিঢ়ভাবে অনুভব করা যায়।
আমাদের জন্মদাতা পিতা-মাতা কে? এবং তাঁদের সাথে আমাদের স্বর্গীয় সম্পর্কটা যেমন প্রথমত এবং মূলত কোন যুক্তি ছাড়াই একটি অগাধ বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। ঠিক তেমনি আল্লাহতায়ালার সঙ্গে সম্পর্ক স্থাপনের মূল ভিত্তিটাও প্রথমত এই বিশ্বাসের উপর নির্ভর করেই নির্মাণ করতে হয়। বর্তমানে যেমন অনেক সময়- বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে বাবা-মার পরিচয় নির্ণয়ের জন্য বিজ্ঞানের সহায়তা নেয়া হয়। তেমনি কেউ চাইলে মহান স্রষ্টাকে জানার জন্য বিজ্ঞানের দ্বারস্থ হতে পারেন। তবে তা অবশ্যই হতে হবে সত্যাশ্রয়ী ও প্রতিষ্ঠিত বিজ্ঞান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


