somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন, মানুষ হই।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন যেন হয়ে যাচ্ছি আমরা। কেমন যেন, কিছুটা যান্ত্রিক, অনেকটা অমেয়। সম্প্রীতিবোধ, পরষ্পর সহযোগিতা এসব বলে যে কিছু কথা একটি সমাজব্যবস্থায় থাকতে পারে, তা যেন আমরা মানতে নারাজ। যে যতোটা পারছি, এসব শব্দকে ঝেঁটে ফেলে দিচ্ছি আমাদের মস্তিস্কের শব্দ ভান্ডার থেকে।
ব্যাপারটা বুঝতে কষ্ট হলে, একটা উদাহরণ দিই, তাহলে হয়তো যা বলতে চাচ্ছি তার বোধগম্যতা কিছুটা হলেও সহজতর হবে।

ধরুন, আপনি বিদ্ধস্ত, ক্লান্ত শরীরে কিংবা খুব তাড়াহুরোতে আছেন। আপনার যাতায়াতের জন্য কোন ব্যক্তিগত যান নেই, এবং যেখানে যেতে চাচ্ছেন তার দূরত্বটাও অল্প। তাই আপনি বাধ্য একটা রিকসা ভাড়া করতে।
আর আপনার এই দুর্বলতার চরম সুযোগ নিবে রিকসা ওয়ালারা।
এক্ষেত্রে যদি ভাড়া হয় দশটাকা তবে তারা পনেরো তো দূরের কথা, এমনকি প্রথম বারে ত্রিশটাকাও চেয়ে বসতে পারে।
ভাবছেন, গরীব, সে এই দশ পনেরো টাকা বেশি চেয়েছে বলেই মহাদোষী করে ফেলেছি, আজ্ঞে না, ব্যাপারটি ও ভাবে দেখবেন না।
পেশা কে পেশা হিসেবে দেখা উচিত। যাতায়াত এক প্রকার সেবা। তাই যে সেবা দিবে, তার অমেয় হওয়া মানবিক চাহিদা। আর যদি কেও সেবা দেয়, যে সেবা নিবে সে তার দাম দিতে বাধ্য। কিন্তু এখানেও ঝামেলা আছে। আমরা যারা সেবা নিচ্ছি, এখানেও কিছু কুলাঙ্গার আছি, যারা কেবল ভাবি এসব সেবকরা নিজের বাবার কেনা গোলাম, সারাজীবন পা চেটেই যাবে।
এখন আবার ফিরে আসি পুরোনো আলাপে।
এ ব্যাপারটি যে কেবল রিকসা চালক আর যাত্রীর মাঝেই সীমাবদ্ধ তা কিন্তু না, বরং এগুলো আমাদের রজ্জুতে ঢুকে যাচ্ছে, আঘাত করছে সমাজের প্রতিটি স্তরে স্তরে।

আজকাল স্বার্থহীন কোন আজ আমরা করি না। একেবারেই না। যেমন ধরুন,
ছাত্র ঘুরে শিক্ষকের পেছনে, কেবল কি শিক্ষা অর্জনের জন্য???
মোটেই না, আসল লক্ষ্য থাকে পরীক্ষায় পাস, হোক সেটা স্কুল, কলেজ কিংবা ভার্সিটির।
আর শিক্ষক মহাদয়দের কয়জনই বা শিক্ষাদানকেই মূল উদ্দেশ্যের কাতারে রাখেন?
ছাত্র শিক্ষকের মাঝে কারওই মূল উদ্দেশ্যই যখন শিক্ষা হয় না, সেখানে শিক্ষার মূল নির্জাস কিভাবে উপলব্ধিত হবে বলুন??
ভালোবাসা-সম্প্রীতি তো বহুদূরের চিন্তাভাবনা।

রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শাষন নীতি, শোষন নীতি এমনকি স্বামী-স্ত্রীর মাঝে বিদ্যমান সংসার নীতিতেও আজকাল এ স্বার্থ নামের বিষাক্ত কীট ঢুকে পড়ছে। যা গিলে খাচ্ছে ভালোবাসাকে,ঠোটের হাসির ভাজে ভাজে লেগে থাকা সুখগুলোকে।
.
তবে আমরা কি পারি না, এ স্বার্থটাকে দূরে ঠেলে রাখতে?
আরেকজনের মুখে হাসি দেখতে নিজে একটু কেঁদে নিতে?
এতে তো জীবন দিতে হবে না, মান বিসর্জন দিতে হবে না, হয়তো যা হবে তা একটু পরিশ্রম বা বাড়তি চেষ্টা, ইচ্ছার খরচ।
সেগুলোর সংরক্ষন করা কি খুবই দামী?
জীবনের চাইতেও বেশি?
একাত্তুরে যারা স্বেচ্ছায় তাদের জীবন দিয়েছিল, আমাদের জীবন টিকিয়ে রাখার জন্য, তাদের কথা চিন্তা করেও কি আমরা পারি না, সতেরো কোটি মানুষ একে অপরের ভাই হয়ে যেতে??
একটা সুন্দর পরিবার গড়ে তুলতে??
পারি কি আমরা???
নাকি পারিনা?
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

একলা বিকেল

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৫

-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন

সেই লাল সূর্যের নিচে, আমরা, যারা হেঁটেছিলাম—২

লিখেছেন অর্ক, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯



সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।

তার সাথে কথা বলো আকাশ।... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×