somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের চলতি পথে

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে হঠাতই হারিয়ে গিয়েছিলাম।
একটা ছোট্ট বাচ্চার মতোন।
টিউসনি পড়াতে গিয়ে দেখি ছাত্রী বাসায় নাই, তাই আধ ঘন্টা পর আসবো বলে অজানা উদ্দেশ্যে রওনা দিই।
উদ্দেশ্যটা অজানা ছিল, তবে পথটা না।
সাইকেলের প্যাডেল ঘুরিয়ে সেই পথে যেতে যেতে কখন যে বিকেল শেষে সন্ধ্যা নামলো, টেরই পাই নি।
যখন হুঁশ এলো, যেতে যেতে বহুদূর পথ চলে এসেছি, তখন চারপাশটা একটা ধোয়াশা অন্ধকার আবেশে ঢাকা।শহরে এমনটা দেখা দুষ্কর। যেদিকটায় চলছিলাম, কখনো এমনটা দেখিনি। চারপাশে যতদূর চোখ যায় কেবল কালচে ধান ক্ষেতের বিস্তীর্ণ প্রান্তর।সেই প্রান্তরে যেন একমাত্র কর্ডাটা পর্বের জীবিত প্রাণী আমি।
ছোট ছোট মাছির দল যেন দুর্ভিক্ষের দেশে এক আহামরি খাবার পেয়েছে, যে যেখান থেকে পারছে উড়ে উপরে এসে পড়ছে।
সামনের পথটা সত্যিই অচেনা,
আশ্চর্যজনক ভাবে পেছনে ফেলে আসা পথটার
কোন অস্তিত্বই খুঁজে পাচ্ছিলাম না, তাই ফিরে যাবার যে কোন রাস্তা নেই তা বুঝতে আর কষ্ট হয় না।

দূর থেকে শেয়ালের ঠাট্টা হাসির সুর ভেসে আসছে, আমার অবস্থা দেখে যেন তাতে আরও রস যোগ হয়েছে।
প্রান্তর ঘেষা শীতল হাওয়া কানে কানে ভয়ের ছড়া আবৃত্তি করে যাচ্ছে।
যেন জীবন এখানেই শেষ।
অদ্ভূত এক কালা জাদু মন্ত্রে জমে আসছে পা, পেডেলে যেন হাজার নিউটন বল দিয়েও কোন কাজ হচ্ছে না।
তবে সেখানে হাল ছাড়িনি।
হাল ছাড়াটা যে এখনো অশেখা থেকে গেছে।
অন্ধকার ঠেলে সামনে এগিয়ে ঠিকই পেয়েছি আলোর স্পর্শ। চেনা পথ ফিরে না পেলেও চিনেছি ফিরে আসার নতুন পথ।

এতো গেল, একটি সামান্য ছেলে মানুষে ঘটনা।
একটু আগে জীবনে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা সবার কাছে ঢোল পিটিয়ে বলার মতো না হলেও, এটুকু বলা যায়, দুটো ঘটনার পরিস্থিতিটা প্রায় একই।
কোথায় এসে যেন পথ হারিয়ে ফেলেছি।
পেছনটা অদৃশ্য, সামনেরটা সম্পূর্ণ অচেনা।
তবে এবারও বলতে পারি, হয়তো যা হচ্ছে বা হবে, তা ভালোর জন্যই।
তবু হাল ছাড়বো না, বরং খুঁজে যাব কোন নতুন পথ, ভালবাসার কোন নতুন দিগন্ত।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

একলা বিকেল

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৫

-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন

সেই লাল সূর্যের নিচে, আমরা, যারা হেঁটেছিলাম—২

লিখেছেন অর্ক, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯



সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।

তার সাথে কথা বলো আকাশ।... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×