somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কীর্তিমানের মৃত্যু নেই

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউটন মণ্ডল: সমাজের উন্নয়নের জন্য নিজের বাড়ি বন্ধক রাখার ঘটনা ইতিহাসে বিরল। ১৯৭৮ খ্রিস্টাব্দে এই কাজটিই করেছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বর্গীয় ডানিয়েল কোড়াইয়া। ১৬ জানুয়ারী ২০১৬ খ্রিস্টাব্দে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ কর্তৃক আয়োজিত স্বর্গীয় ডানিয়েল কোড়াইয়ার স্মরণ সভায় বলছিলেন সোসাইটির বর্তমান চেয়ারম্যান মিঃ আগষ্টিন পিউরীফিকেশন।

অনুষ্ঠানের শুরুতে খ্রিস্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবাট টমাস রোজারিও। সহভাগিতায় তিনি বলেন, ‘ডানিয়েল কোড়াইয়া সমাজের মানুষের উন্নয়নকল্পে অনেক সেবা কাজ করে গেছেন। যার মধ্যে হাউজিং সোসাইটি, কালব্, তেজতুরীবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠার সদস্য হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।’খ্রিস্টযাগের শেষে সোসাইটির সেক্রেটারী মিঃ ইম্মানুয়েল বাপ্পী মণ্ডলের ঘোষণায় ডানিয়েল কোড়াইয়ার জীবনাদর্শ ও সৃষ্টিকর্ম নিয়ে একটি স্লাইড শো এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যে সোসাইটির বর্তমান চেয়ারম্যান মিঃ আগষ্টিন পিউরীফিকেশন বলেন, ‘ডানিয়েল কোড়াইয়া ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। স্বাধীনতাত্তোর সমাজকে পুর্নবাসনের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য কর্মযজ্ঞের মধ্যে ১৯৭৭ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল নিজ গৃহে ২৭ জন সদস্য-সদস্যা নিয়ে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ প্রতিষ্ঠা ছিল অন্যতম। সোসাইটির মহাখালী প্রকল্প গ্রহণের অর্থসংস্থানের জন্য ১৯৭৮ খ্রিস্টাব্দে তিনি নিজের বাড়ি বন্ধক রেখে কারিতাস থেকে ঋণ গ্রহণ করে জমির বায়না টাকার ব্যবস্থা করেন। এটি ইতিহাসে এক বিরল ঘটনা। কর্মজীবনে তিনি ৫ বার সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০০৩ সালের ১৩ জানুয়ারী তিনি পরলোকগমন করেন।’ সোসাইটিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মানপত্র পাঠ করেন সোসাইটির সিনিয়র পাবলিক রিলেশন কর্মকর্তা মিঃ যোসেফ ডি’রোজারিও। এরপর সোসাইটির পক্ষ থেকে মরণোত্তর স্বর্ণপদক ও মানপত্র পরিবারের হাতে তুলে দেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ।

সুনীল সেলেষ্টিয়ান কস্তা সহভাগিতায় বলেন, ডানিয়েল কোড়াইয়া’র প্রতিষ্ঠিত সোসাইটি সমাজে আবাসন সমস্যা সমাধানকল্পে বিশেষ অবদান রেখে চলেছে। নেতৃত্ব সৃষ্টি করাই ছিল তাঁর অন্যতম উদ্দেশ্য। তিনি আমাদের আদর্শ। আমরা চাই তিনি অনন্ত অনন্তকাল তাঁর সৃষ্ট কর্মের দ্বারা আমাদের মাঝে চিরভাস্বর হয়ে থাকবেন।

প্রাক্তন কর্মকর্তাদের পক্ষ থেকে সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, আমার সমাজ সেবা করার পিছনে যাঁর অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন স্বর্গীয় ডানিয়েল কোড়াইয়া। নতুন, প্রতিভাবান, সম্ভাবনাময়ী নেতৃবৃন্দকে সব সময় তিনি উৎসাহ ও উদ্দীপনা প্রদান করে গেছেন।

প্রতিষ্ঠাতা সদস্যদের পক্ষে মিঃ জেমস রোজারিও বলেন, দানিয়েল দা ছিলেন আমার রক্ষা কবচ। তাঁর বাড়ি থেকে আমি আমার পড়াশোনা চালিয়েছি। তিনি সমাজের উন্নয়নের জন্য সব সময়ই সচেষ্ট ছিলেন।

কাক্কোর প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের মহাসচিব মিঃ নির্মল রোজারিও বলেন, স্বর্গীয় ডানিয়েল কোড়াইয়া এই সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর কাছে সোসাইটি ছিল ছেলের মতো। তাঁর স্বপ্ন ছিল ‘ভাড়ার টাকায় বাড়ির মালিক’ তৈরী করা। তিনি ছিলেন স্বপ্নচারী ও দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। তাঁর উদ্যোগেই ঢাকা ক্রেডিটের মাসিক পত্রিকা ‘সমবার্তা’ প্রথম প্রকাশিত হয়েছিল।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট মিঃ বাবু মার্কুস গমেজ বলেন, ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলকে নিয়ে কাজ করার বিশেষ ক্ষমতা ছিল স্বর্গীয় ডানিয়েল কোড়াইয়ার । আজকে যে সম্মাননা ও স্বীকৃতি তাঁকে দেওয়া হলো তা যেন ধারাবাহিক হয়। ডানিয়েল কোড়াইয়ার সাফল্য লাভের ক্ষেত্রে তাঁর পরিবারের ত্যাগস্বীকার ও অবদান ছিল সব থেকে বেশি।

সোসাইটির চেয়ারম্যান মিঃ আগষ্টিন পিউরীফিকেশন প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, কীর্তিমানের মৃত্যু নেই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি আমাদের মাঝে থাকবেন। তাঁর প্রতিষ্ঠিত বটছায়ায় অনেক মানুষ উপকৃত হয়ে আসছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি সোসাইটির জন্য নতুন যে বিল্ডিংটা তৈরী করা হবে সেখানে স্বর্গীয় ডানিয়েল কোড়াইয়া’র নামে একটি ট্রেনিং সেন্টার উৎসর্গ করা হবে। যার মাধ্যমে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরদিন।

পরিবারের পক্ষ থেকে ডানিয়েল কোড়াইয়ার বোন মিসেস্ তেরেজা রিবেরু বলেন, আমরা ছিলাম ৫ বোন ও ১ ভাই। আমাদের বাবা-মায়ের স্বপ্ন ছিল সে একদিন সমাজে অনেক অবদান রাখবে। বাবা-মায়ের বিশেষ আশীর্বাদে আমার ভাই সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে।

মিসেস্ রিনা দাশ তাঁর সহভাগিতায় বলেন, স্মরণ সভার অর্থ হচ্ছে অতীতকে নিয়ে চিন্তা করা, বর্তমানকে দেখা এবং ভবিষ্যতের জন্য অঙ্গীকার করা। আজ তাঁর মহান কর্মের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি ও তাঁর আদর্শগুলো বাস্তবায়নের চেষ্টা করি।

অনুষ্ঠান আয়োজনের জন্য পরিবারের পক্ষে স্বর্গীয় ডানিয়েল কোড়াইয়ার ছেলে মিঃ ডেভিড কোড়াইয়া সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ ও সমাপনী বক্তব্য প্রদান করেন সোসাইটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মিঃ অনিল লিও কস্তা।

উল্লেখ্য, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সোসাইটির সেক্রেটারী মিঃ ইম্মানুয়েল বাপ্পী মণ্ডল।

সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×