সিম কোম্পানিগুলোর তকমা লাগানো অফার প্রতিনিয়তই চলছে।এই এত টাকা রিচার্সে শতশত অফার... বাইচ্ছা লন,দেইখা লন (প্লানিং অফারের ক্ষেত্রে) ।ভরাডুবি ভালোবাসায় কাছে এনে আপনার পাশেই থাকে আবার বহুদূর চলে যায়...বাইন্ধা রাখা যায় না।জ্বালিয়ে দিয়ে আবার দিন অদল-বলদের চেষ্টায় মেতে উঠে।
দিনরাত ২৪ঘন্টা ১রেট (ঘুমটুম কি মানুষের নাই নাকি)।খুললেই হা করে থাকবেন (এত্তো...এতো অফার) বন্ধ সিম।আর দিনরাত ম্যাসেজের অতিষ্ঠটা তো আছেই।অনেক সময় গুরুত্বপূর্ণ ম্যাসেজ গুম করে দেয় সিম অপারেটরদের অতিমাত্রায় দুচিসের।
তারা এমন ভাবে চাপিয়ে দিয়ে চেপে বসে যা বলাই বাহুল্য।প্রথমে ফ্রি খাওয়ার অভ্যাস করবে তারপর বাঁশটা জায়গা-মত হান্দিয়া দিবো ।না পারবেন ছাড়তে... না পারবেন লাথ্থি মারতে।আপনার প্রয়োজনীয়তার পরিসীমা বাড়িয়ে তারা ঠেসে ধরবে।আপনা-আপনিই বাধ্য হবেন সেগুলো ব্যবহার করতে।নতুন নতুন তকমা লাগানো অফারে আপনাকে উৎসাহিত করে উচ্ছন্নে যেতে উসকে দেয়া শুধু সময়ের ব্যাপার মাত্র তাদের।
বলা যায় টেলিটক বাদে সব সিম কোম্পানির অপারেটর গুলো বিদেশী।গতকাল "বণিক বার্তা" পত্রিকায় উঠে আসে সিম কোম্পানিগুলোর চাঞ্চল্যকর ভয়াবহ বাটপারির কথা।যেখানে সিম কোম্পানীগলোর এক জিবি ইন্টারনেটের ক্রয়মূল্য মাত্র ২৬ পয়সা আর গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে... গ্রামীণফোন নিচ্ছে ২৭৪ টাকা,বাংলালিংক ২০৯ টাকা,রবি ২১৩ টাকা,এয়ারটেল ২০৯ টাকা এবং টেলিটক নিচ্ছে ১৮০ টাকা।
যথারীতি মুন্ডুকাটা ডাকাতি ব্যবসা যাকে বলে।"ইষ্ট ইন্ডিয়া" কোম্পানি দেখি নাই তাতে কি???? দেখতেছি সিম কোম্পানি !!!!! সিম কোম্পানিগুলোর নামে অনেক কর ফাকির অভিযোগ রয়েছে।আর তারা এভাবে গ্রাহকদের ঠকিয়ে লালে লাল হয়ে যাচ্ছে দিনকে দিন। এদের বিরুদ্ধে কি কোন পদক্ষেপ নেয়া হবে না??????চক্ষুসমুক্ষে এরকম প্রতারণা,ছিটারি,বাটপারি চলছে সেটা কি যান পরিবহনের ন্যায় চলতেই থাকবে ??????অফারের ফাপর,ফাঁসিয়ে দিয়ে ফল-স্রুততে গ্রাহক তাদের প্রাপ্য মূল্য অনুযায়ী সিমের সুবিধা পাবে সেটাই এখন দেখার বিষয়!!!!

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



