প্রতিসরণ বলি কিংবা প্রতিস্থাপন
প্রথমে প্রতিধ্বনি পরাপর প্রতিচ্ছবিতে আগমন।
ইচ্ছাকৃত বলি কিংবা অনিচ্ছাকৃত
বিচ্ছুরিত বাক্য অক্ষরবৃত্ত ।
নিষেধাজ্ঞা আরোপ করি নাইবা করি,
সভা সমাবেশ ডেকে মুক্তির দাবিতে হও উত্তোলন,
আইন ভেঙে অহরহ,
নিয়ম করে অনিয়ম।
যথাইচ্ছা তথারূপে করিয়ে আত্নহনন ।
বিরক্তি বলি কিংবা স্বাচ্ছন্দে
আত্নকথা মাড়িয়ে অবাধ্য ছেদন।
আবশ্যক বলি কিংবা অনাবশ্যক
ছিনিয়ে নিয়ে ভাবনা করিয়ে ভাবুক!
নিষেধাজ্ঞা না মেনে,
আলোচনায় আলোচিত হয়ে,
যথাইচ্ছা তথারূপে করিয়ে আত্নহনন ।

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



