
এক পেয়ালা বৃষ্টি সাথে উম্মোখ আকাঙ্খা অভিসরণ,
উন্মুক্ত বাতায়ন সাথে চিন্তার প্রতিসরণ,
আহত হৃদয়,প্রতিহত ক্ষরণ,
উল্লেখিতই ছিল,ছিল প্রতিস্থাপন।
অন্তঃ দহনে মরীচিকার ছাপ,
শীতল,হার কাঁপানো উত্তাপ,
মিছে তাড়নার অজস্র প্রতাপ,
অবলীলায় অচিরেই দূরত্বের মাপ।
নিমিষেই উত্তাল জ্যোৎস্নার অবতল,
প্রলাপে প্রাচীর দ্বিধায় অতল,
বৃষ্টির আলাপন,বায়ুশূন্য এক বোতল,
নিষাদ নিশীথে,নিমিত্ত্বতায় বহাল।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



