somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারিপার্শ্বিকতা এবং আইন

২৪ শে মে, ২০১৭ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রকৃতি এবং পারিপার্শ্বিকতা আমাদের জীবন প্রবাহ ঠিক করে দেয় কোন দিকে প্রবাহিত হবে ।এই প্রভাবকের মাত্রা অত্যাধিক যার বলয় থেকে বেরোনো সহজ ব্যাপার না।এর বলয় থেকে বেরিয়ে আসার শতকরা হার অতি নগণ্য।কিন্তু এই বলয়ে মিলিয়ে যাওয়ার শতকরা হার অধিক এবং সার্বজনীন। প্রকৃতি এবং পারিপার্শ্বিকতা প্রতিনিয়তই প্রতিচ্ছবি রূপে আমাদের অবচেতন মনে দাগ কাটে ।যার প্রতিক্রিয়া তাৎক্ষণিক,হতে পারে মন্থর গতি।একটা শিশু কোন পরিবেশ থেকে বেড়ে উঠছে?তার পারিপার্শ্বিকতা কি?তার পুরো প্রতিফলন ঘটে তার চিন্তাশক্তিতে,তার আচার-আচরণে,তার কথাবার্তায়।শহরের পরিবেশে বেড়ে উঠা ছেলেমেয়েদের চিন্তাশক্তি,আচার-আচরণে, কায়দা করে কথাবার্তা বলার সাথে গ্রামের পরিবেশে বেড়ে উঠা ছেলেমেয়েদের চিন্তাশক্তি,আচার-আচরণে, কায়দা করে কথাবার্তার তফাৎটা একটু ভিন্নই বটে।শহরের পরিবেশ,পারিপার্শ্বিকতা এবং গ্রামের পরিবেশ পারিপার্শ্বিকতা ভিন্ন বলেই পার্থক্যটা তৈরি হয়।
কথা হচ্ছে,খুন,ধর্ষণ,চুরি,ডাকাতি,ছিনতাই,রাহাজানি,হানাহানি,মারামারি,ক্ষমতার অপব্যবহার এগুলো কিন্তু সৃষ্টির শুরু থেকেই শুরু।আগে তেমন এতো অডিও,ভিডিও,ছবি,গণমাধ্যম ছিল না যার ফলস্রুতুতে প্রকাশ পেতো কম,উন্মোচন হতো কম ।প্রযুক্তি বিপ্লবের ফলে আমরা এখন দেশীয় সংস্কৃতি,সিনেমা,নাটক,চাঞ্চল্যকর ঘটনা থেকে শুরু করে বিদেশী সংস্কৃতি,সিনেমা,নাটক,চাঞ্চল্যকর ঘটনা দেখত এবং উপভোগ করতে পারছি ঘরে বসে যখন-তখন,হরহামেশাই।আমরা অনেক বেশী ভিডিও-ভিত্তিক বাস্তবিক হয়ে গেছি।আমাদের কাছে আগে যা দূরবর্তী,অদেখা ছিল এখন তা নিকটবর্তী,দেখা সহজ করে দিচ্ছে আকাশ প্রযুক্তির ফলে।অদেখা,সাংঘাতিক,মর্মান্তিক ঘটনা এখন আমরা আকাশ প্রযুক্তির মাধ্যমে নিত্যদিন দেখে যাচ্ছি,অভ্যাসে পরিণত হচ্ছে।বিস্ফোরক,অবাঞ্ছিত ঘটনা ঘটলে এখন তুচ্ছ ব্যাপার মনে হয়।সহজে অবাক হওয়া ব্যাপারটা একারণেই হ্রাস পাচ্ছে দিনকে দিন।
পারিপার্শ্বিকতা নীরব ঘাতকের ন্যায় আমাদের অবচেতন মনে জায়গা করে নেয়।ধীরে ধীরে আমাদের মনকে উসকে দিতে থাকে এবং প্রতিফলন ঘটাতে থাকে আমাদের চিন্তাজগতে প্রকাশিত হয় কাজকর্মে,আচার-আচরণ,কথাবার্তায় ।খুন,ধর্ষণ,চুরি,ডাকাতি,ছিনতাই,রাহাজানি,হানাহানি,মারামারি,ক্ষমতার অপব্যবহার হলও জিজ্ঞাসার জায়গা,চাহিদার জায়গা।এগুলোর পিছনে সামাজিক ব্যবস্থাপনা,রাষ্ট্র ব্যবস্থাপনা দুটো কারণই বিদ্যমান।এগুলোতে মানুষ আগ্রাসী মনোভাব বেশী দেখা যায়।নিয়ম ভাঙতে মানুষের মনস্তান্তিক অন্তঃকরণে মজা পায়।এগুলো দমিয়ে,সীমার মধ্যে রাখার জন্যই তৈরি করা হয়েছে আইন।আইন করে নিয়মের মধ্যে মনোনিবেশ করা।আইনের প্রয়োগ যদি কঠোরভাবে প্রয়োগ করা, দৃষ্টান্তস্বরূপ আরোপ করা হয় তাহলে মানুষের চাহিদা,জিজ্ঞাসার জায়গায় ধাক্কা লাগে।সহজেই কারণ সহ কিংবা কারণ ছাড়া বিপথে,নিয়ম ভাঙতে প্রতিহত হয়,পিছু হটে ভয় পায়।"এই নিয়ম ভাঙার কারণে এরকম ভয়াবহ শাস্তি" এই ভেবে মানুষ উপলব্ধি করে,ভাবে। উচিত-অনুচিতের পার্থক্য খুঁজে,ভালো-মন্দের বিভেদের দেয়াল মজবুত হয়, চাহিদাকে দমিয়ে রাখে,সীমার মধ্যে রাখে,নিয়মর মধ্যে থাকে।
আমাদের পারিপার্শ্বিকতা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ আর আইনের বেআইনি প্রয়োগের মহড়া চলছে প্রতিনিয়ত।এর ফলে দিনকে দিন খুন,ধর্ষণ,চুরি,ডাকাতি,ছিনতাই,রাহাজানি,হানাহানি,মারামারি,ক্ষমতার অপব্যবহারের উত্তপ্ত প্রভাব,প্রতিফলিত হচ্ছে সমাজে,রাষ্ট্রে প্রতিনিয়ত।কখনোবা নিরুত্তাপে,কখনোবা বিস্ফোরিত ভাবে।এগুলো সীমা হীনভাবে ছড়াচ্ছে।এগুলোকে একেবারে নিচিহ্ণ করা যাবে না ঠিকই কিন্তু সীমার মধ্যে,সংঙ্কুঞ্চিত করে,দমিয়ে রেখে,নিয়মের মধ্যে আনা সম্ভব।যার জন্যে প্রয়োজন আইনের সঠিক,কঠোর প্রয়োগ এবং পরিবেশ,পারিপার্শ্বিকতার উন্নতি।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ রাত ৮:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×