
"বিশেষ"
.......মাকসুদ আলম মিন
বিশেষ আয়োজন করে কথা বলার প্রয়াস নেই আমার,
আছে অনিয়ম করে অগুছালো ভাবে অভিব্যাক্তি,
যথেষ্ট হয়েছে এর মাত্রা ছাড়িয়েও!
বিশেষ ভঙ্গিমায় অভিনেতা হওয়ার ইচ্ছা নেই আমার,
যখন তখন হরহামেশাই অবিচল,
"যা ইচ্ছা তাই" এর অনিচ্ছা সত্ত্বেও!
বিশেষ কিছু করে দেখানোর অনিচ্ছা নেইআমার,
নেই অহেতুক ভাবার,
যথাকার্য তথাই,সূক্ষভাবে অযুক্তিতেও!
বিশেষ ভাবে ইচ্ছা জোরে,
চলমান রীতি উপেক্ষা করে,
নিজের পৃথিবী ব্যপ্তি পরিহারে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



