somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির জল সমানুপাতিক চোখের জল

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৃষ্টি উচ্ছ্বাসের কারণ,উল্লাসের কারণ। বৃষ্টি নিয়ে কবিতা,গল্প লেখা হয় এমনকি রোমান্টিকতার অন্যতম বহিঃপ্রকাশের মাধ্যম।বিপরীতার্থে যখন তখন অতি বৃষ্টি বিশেষ করে বর্ষা মৌসুমে আমাদের দেশে বেদনাকাব্যের অন্যতম প্রধান কারণ।নদীমাতৃক সাথে বঙ্গোপসাগরের নিকটবর্তী,ভারতীয় বাধের কারণে আমাদের দেশে অজস্র মানুষের বেদনাকাব্যের গল্পগাঁথার বাস্তবচিত্র উপস্থাপিত হয়,উন্মোচিত হয় ।দুঃখ,দুর্দশার করুন বিপর্যয়ে আবিষ্ট হয়,জর্জরিত হয় গ্রাম-শহর উভয়েই।

অতি বৃষ্টির কারণে গ্রামে বন্যা,শহরে জলাবদ্ধতা দুটোর ভয়াবহ কবলে দুর্দশা,বিপর্যয় যেন চিরায়ত রূপ।যান্ত্রিক শহরে ডাস্টবিনের যন্ত্রতন্ত্র ময়লা-আবর্জনায় অতি বৃষ্টির পানিতে মিশে জলাবদ্ধতায় বিশুদ্ধ পানির সংকটে,পানি বাহিত রোগের প্রকোপ,ঘরবন্ধি,অর্থ উপার্জনের পথ সীমিত হয়ে আসা সবকিছু স্থবিরতায় নাকাল নগরবাসী।তারচেয়ে অধিক মাত্রায় দুর্দশা,বিপর্যয়ে বিধস্থ বন্যা কবলিত ভানবাসি মানুষের।যাদের বসবাসের জায়গা বিলীন,খাদ্য ভক্ষণ দুষ্কর।ত্রাণ সরবরাহের দিকে যাদের তাকিয়ে থাকতে হয়, হাত পাততে হয় তাদের।মৌলিক চাহিদা খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসায় তারা বঞ্চিতের স্বীকার হচ্ছে প্রতিনিয়ত।বন্যা কবলিত মানুষেরা সুবিধা-বঞ্চিত হচ্ছে প্রতি পদক্ষেপে!এর স্থায়ী সমাধান আদৌ কি সম্ভব হবে?বন্যা হচ্ছে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে,ত্রাণ সরবরাহ করা হচ্ছে,গণমাধ্যমে উপস্থাপিত হচ্ছে।এ তো পুনরাবৃত্তির শেষ হলো বন্যা সময়কাল পরিস্থিতি।বন্যা পরবর্তী সময়কাল তো আরো ভয়াবহ।

বন্যার ক্ষয়ক্ষতি,জায়গা-জমি পুনরায় মেরামত,চাষবাসের উপযোগী করতে প্রয়োজন হয় সময়ের,প্রয়োজন হয় অর্থের।অনেকে জমানো টাকায় অন্যথায় ঋণ করে পরিস্থিতি সামলে উঠতে প্রচেষ্টা করে আবার অনেকেই শহরমুখী হয় জীবন সংগ্রামের যুদ্ধে।কেউ বস্তি তুলে মাথা গোজার ঠাঁই করে,কেউ যে কোন কর্ম করে জীবিকা উপার্জন করে খেয়ে পড়ে বাঁচলেই হয়।কিন্তু তাদের পরিস্থিতির উন্নতি হয়।শোষিত,সুবিধা-বঞ্চিত শ্রেণীরা শোষক দ্বারা শোষিত হতেই থাকে।সেখান থেকে গোড়াপত্তন হয় পথ-শিশু,সুবিধা-বঞ্চিত শিশু।সুবিধা-বঞ্চিত শিশুরা বঞ্চিত ভাবে বড় হওয়ার ফলশ্রুতিতে বিশৃঙ্খল কাজকর্মে লিপ্ত হয়।অভাব তাদের পিছু ছাড়ে না,পিছু ছাড়ে না বৃষ্টির জল।শহরের অলিতে গলিতে, বস্তিতে বসবাসী মানুষ,পথ-শিশু বৃষ্টির জলে হাহাকার ধ্বনি উঠে জলাবদ্ধতায়,অর্থ উপার্জনের পথ! ঘুমানোর জায়গা অপ্রতুল হয়ে উঠে!যেখানে দৃঢ়ভাবে পোক্ত হয় বৃষ্টির জল সমানুপাতিক চোখের জল!
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×