
রেকর্ড গড়া প্রশ্নফাঁস! এ বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে করা ইন্টারভিউটি সম্পূর্ন কাল্পনিক। বাস্তবের সাথে এর কোন অসামঞ্জ্যতা নেই। কাকতালীয় ভাবে যদি কোন ভাবে মিলে যায় তাহলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না…….
আ.জ: প্রতি বছর রেকর্ড গড়া পাশের হারের সাথে সাথে বাড়ছে প্রশ্নফাঁস হওয়ার রেকর্ড! জাতি এ বিষয়ে আপনার অভিমত জানতে চায়, যদি একটু ফাঁস করতেন ক্যামেরা অন করার ২-৩মিনিট আগে…
মন্ত্রী: এ নিয়ে রাজনীতি করার কিছু নাই। আমি ঘুমে থাকি আমার হিসেব থাকে না! যেহেতু প্রশ্ন ফাঁস হওয়ার জিনিস ফাঁস হবেই,আমি ১৯৬১ সালে এসএসসি পাঁশ করেছি তখনো প্রশ্নে পরীক্ষা হতো প্রশ্ন ফাঁস হতো। প্রশ্ন তো আর ঢাকা শহরের জ্যাম নয় যে ঘন্টার পর ঘন্টা আটকিয়া থাকবো । আপনি দেখেন ২-৩ ঘন্টার আগে যেমন রাস্তার জ্যাম ছুটে না প্রশ্নফাঁস কিন্তু ঠিক ঐ ২-৩ ঘন্টা আগেই ফাঁস হচ্ছে । এতে আমাদের কিছু করার নাই..
আ.জ: “প্রশ্নফাঁস নতুন কিছু না” এই অসামান্য বুঝার মতো (বোকার মতো) কথা বলে আপনারা কি আপনাদের দূর্বলতাকে ধামাচাপা দিতে চাচ্ছেন?
মন্ত্রী: “ধামাচাপ” এ আর নতুন কি? প্রতি ইশ্যুতেই তো হচ্ছে। প্রশ্ন ফাঁস ঠেকানো না গেলেও গোমর ফাঁস তো ঠেকানো সম্ভব জনগণের সামনে..এই আর কি।
আ.জ: প্রশ্নফাঁস করে আপনারা কি মেধাশূন্য জাতিতে রূপান্তর করতে চাচ্ছেন ?
মন্ত্রী: দেখুন পৃথিবী কিন্তু শূন্যের উপর ভাসছে এটা আপনার মাথায় থাকা উচিত। বৈজ্ঞানিক তথ্য মতে, আমরা শূন্য থেকে তৈরী আবার শূন্যতেই মিলে যাবো। এখানে মেধাশূন্য তো তুচ্ছ ব্যাপার মাত্র। আর সবচেয়ে বড় কথা জাতি মেধাশূন্য না হলে, রেকর্ড গড়া দূর্নীতি করে ব্যাংকের টাকা ফাঁকা করে গদিতে থাকা মুশকিল হয়ে পড়বে। ফলে বুঝতেই পারছেন (চকচক করা টাক মাথায় হাত বুলিয়ে কিঞ্চিত শুকনো হাসি হেসে) মাথা ঠান্ডা রেখে কিভাবে কার্যসিদ্ধ করা যায়।
আ.জ: “শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত” এমন দাবি সংসদে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে আপনার কোন মন্তব্য আছে?
মন্ত্রী: আমার মন্ত্রীত্ব থাকাকালে প্রশ্নফাঁস হচ্ছে এইটা ঠিক কিন্তু আমি তো আর প্রশ্নফাঁস করছি না। এ দেশে কত মন্ত্রীর কত কিছু (দূনীতি,স্কেন্ডেল) ফাঁস হয়,৪হাজার কোটি টাকা কোন টাকাই না.... বলে তাদের কিছু হয় আর প্রশ্নফাঁস এটাতো তুচ্ছ ব্যাপার মাত্র। এই শিক্ষা ব্যবস্থা অনুন্নয়ের জন্য কত কিছুই না করছি, প্রশ্ন পত্রে ভুল,পাঠ্য বইয়ে ভুল,দুই ঘন্টায় সাতটা সৃজনশীল কি কম কমনসেন্সের বিষয়! ভুলে ভরা জীবনে পদত্যাগের দাবি জানানোটা নির্ভুল (থুক্ক) ভুল এবং সংঘতিপুর্ণ (দূরু) অসংঘতিপূর্ণ নয়কি ?
আ.জ: প্রশ্নফাঁস (বন্ধ) করতে আপনারা নতুন কি কি পদক্ষেপ নিচ্ছেন ? প্রশ্নফাঁস কারীদের উদ্দেশ্যে যদি কোন মন্তব্য থাকে আপনার…
মন্ত্রী: আমি আবার বলতে বাধ্য হচ্ছি,প্রশ্নফাঁস নতুন কিছু না। একটা জিনিস পাইছেন আর খুচাচ্ছেন। প্রশ্নফাঁস এই মিডিয়ারি সৃষ্টি। আমি ইতিমধ্যে প্রশ্নফাঁস কারীকে ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি,ইন্টারনেট বন্ধ রাখতে বলেছি কিন্তু কোন কাজ হয়নি। কাজের মধ্যে একটা কাজ হয়েছে এখন ঘোষণা দিয়ে প্রশ্নফাঁস হচ্ছে! এ কেমন প্রশ্নফাঁস কারী! প্রশ্নফাঁস (বন্ধ) করতে নতুন পদক্ষেপ বলতে, টিক চিহ্ণ উঠিয়ে দেয়া আর আর নয়তো পরীক্ষা পদ্ধতিতে ওপেন বুক পদ্ধতি যোগ করে দিবো….! দেখি পদক্ষেপগুলি সফল হয় কিনা,আমি তো আবার ঘুমে থাকি আমার হিসেব থাকে না!!!!!
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



