লিমু,
আমি তোমার কাছে আসতে চাই। তোমার শরৎ ছুঁইতে চাই।
আসতে হলে আমাকে কিছু সবুজ মাড়িয়ে আসতে হবে।
এতকাল আমি ভালমানুষ ছিলাম, সবুজ মাড়াতে কষ্ট লাগত।
শহুরে আলোর তলে যে প্রেম হারিয়ে যায়,মেঘ জমে আমার বুকপকেটের ভাজে ভাজে, সেই প্রেমে পাগল হওয়া এক তরুনীর চোখ দেখে আমি ভালমানুষী নগ্ন আকাশে উড়িয়ে দিয়েছি।
আমি তাই আজ রাতে সবুজ মাড়িয়েই তোমার কাছে আসব।
ছুয়ে দেব শরৎ তোমার।
তবে আমি ভয় পাচ্ছি।
আমার পাশে রোজ শুয়ে থাকা এই নারীকে।
হয়ত তার প্ররোচনায় কাল পত্রিকার প্রথম পাতায় খবর আসবে -
"আলপথে বেকে যাওয়া শিশু সবুজগুলোর শীল্লতাহানি করেছে কবি "
হয়ত তরুন প্রজন্ম মিছিল দেবে -
"অসহায় গাছগুলোর অপমৃত্যুর জন্য অশ্লীল আমার ফাসি চাই "।
লিমু,
আমি তখন কোথায় দাড়াব?
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



