somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা,

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা।

বাবা, আজকাল সবখানে আপনাকে দেখি।
পথে, ঘাটে, লোকাল বাসে,প্রাইভেট কারের কাচের ওইপাশে, দোকানে,সবজির দাম নিয়ে ঝগড়ায় বাজারে, মিছিলে,শপিংমলের বাইরে।
যেন এক শক্তিশালী অবতার এর মত ঘুরছেন আপনি।

এই মাত্র বাবা পাশ দিয়ে চলে গ্যালো।
বিস্ময় এড়িয়ে হুট করে ধাক্কা খেলাম আবার বাবার সাথে।
অথচ ওই তো ওভারব্রিজের ওপর দিয়ে হেটে যাচ্ছে তার একমাত্র ঘিয়ে পাঞ্জাবী পড়ে।
মলয় ক্যামন আছিস? বাবা জানতে চাইলে উত্তর দিতে গিয়ে দ্যাখি রিকশালার সাথে ঝগড়া করছে বাবা।
বাবা, আপনি কোথায় যাবেন?
আমরা কোথায় যাই?

আবার ও কিছুক্ষন পড়ে লোকালে আমার পাশে সিটে বসে থাকেন বাবা।
জানতে চায়,তোর চাকরীর কি হোল রে মলয়?
অথচ আমি স্পষ্ট দেখছি বাসের জানলা দিয়ে ফুটপাতে বসে বাবা বাদাম চিবোচ্ছেন আর এক ভিখিরর সাথে হাসছে!
আবার হয়ত দেখা হবে একটু পরেই, সামনা সামনি, বা কোনাকুনি, পাশাপাশি এই শহরে।
নিউমার্কেট বা শিববাড়ির মোড়ে, হয়ত বা প্লাটফর্ম এ।
সাউথ সেন্ট্রাল রোড, শান্তিধাম বা রুপসা সর্বত্র অহরহ দেখা হবে।
তবুও,
বাবা, আপনি কোথায় যান?
বাবা, আমরা কোথায় যাই?
এই দুই উত্তর দেবার সময় কি মিলবে বাবার এই বা ওই জীবনে?

বৃদ্ধ শরীর, বুক বোঝাই শাদা পশম, প্রসন্ন হাসি।
এইমাত্র বাসায় ফিরে দ্যাখি, বাবা সোফায় বসা।
বাবাকে কি চা দেয়া হয়েছে?
জানতে রান্না ঘরে গিয়ে দ্যাখি বাবাই নিজের চা বানাচ্ছে!
আমি সোফায় গিয়ে আবার ও বাবার পাশেই বসি।
টেলিভিশনে নাটক হচ্ছে , অথচ এখানেও বাবাই একছত্র নায়ক।

বাবা, আমি কি পালাতে চাচ্ছি?
সন্তানেরা পালায়?
আমি কি দুঃস্বপ্ন পাশবিক সংসারে বাস করি?
আমি কি আকাশে মুক্তি খুজব ?

বারান্দায় দাড়িয়ে আমি চোখ তুলে তাকাই নীল নির্জন এ।
পুরো আকাশ হয়ে বাবা,
সেই চেনা হাসি,
মলয় ক্যামন আছিস?
ঠিক তখনই আমার কাধে হাত রেখে বারান্দায় দাড়ায় বাবা,।
অথচ আমি স্পষ্ট শুনছি, বারান্দার ওপাশের জন্মান্ধ রাস্তা দিয়ে চলে যাওয়া মিছিল হতে বাবা ডাকছে "মলয়,মিছিলে আয় "।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×