somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখোস

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকৃত সত্য যে, আমার সংগ্রহ সামান্য।
মাত্র দুইটা মুখোস,
একটা মুখোস পড়ে দেবীদের সাথে বিছানায় যাই
গল্প করি এক পরিত্যাক্ত ট্রেনের
দেবী ফালাফালা করে দেয় আমাকে,
সে এক আশ্চর্য ক্ষন,
ফের গল্প করি এক বেনামী স্টেশনের।

বাকি এবং শেষ মুখোস পড়ে যাই বেশ্যার সাথে বিছানায়,
তখন অবশ্য গল্প মনে পড়েনা,
মনে পড়ে যে - "মৃত্যুর আগ পর্যন্ত কি দিব্যি বেচেছিলাম "শিরোনামের কবিতা,
অবশ্যই মুখোসের বাইরে যাইনা আমি।
এইখানে সঙ্গম যতটুকু উপভোগ করি, তার থেকে বেশী উপভোগ ২০০৬ এ দেখা কলেজ ছাত্রীর থেতলানো স্তনের গল্প,
পরে জেনেছিলাম, কলেজ ছাত্রী মানেই বিশুদ্ধ কেউনা, ধর্ষিতা বেশ্যা ছিলেন তিনি।

অপ্রিয় সত্য যে আমি আমার বাবা কে হিংসা করি,
বেজায় বড়লোক বলে,
ওনার সংগ্রহে আছে এক চল্লিশ টা মুখোস।
অফিসে যাবার আগে একটা ভারী মুখোস,
বন্ধুদের আড্ডায় একটা হালকা মুখোস,
আত্মীয়সভায় একটা মহৎপ্রাণ মুখোস
বাজার করতে গিয়ে একটা হিসেবী মুখোস
কেউ মারা গেলে বেদনা মুখোস
দ্বিতীয় বিবাহের দিনে আনন্দ মুখোস
বাংলা মদের আড্ডায় ঝলমলে মুখোস
ব্যাস্ত তরলে ভালো মানুষ বাবা।
রাত ভোরে প্রার্থনা মুখোস
খুব দুপুরে
খুব রাতে
অন্য মুখোস
প্রথম স্ত্রীর মৃত্যুবার্ষিকী তে শোক মুখোস।

আমার মাঝে মাঝে মনে পড়ে যায় অতিরিক্ত গরীব মা কে!
যিনি মারা গেছেন মুখোসহীন,
যার আজন্ম সংগ্রহে ছিলনা কোন মুখোস
যাকে দেখলেই বাবা পড়ে নিতেন লজ্জা মুখোস আর ভাবতেন "একজন মহিলা এত গরিব অর্থাৎ মুখোসহীন কিভাবে হয়? "

যেহেতু মগজের অভ্যন্তরে ঘুমিয়ে আছে এক প্রাচীন রাধাচূড়া বন,
আমিও প্রায়ই ভ্যানে বসে চলে যাই সেই অরন্যের অন্তিম গভীরে,
তাই আমার ও আফসোস হয়,
আফসোস হয় এইভেবে,
আমার মাত্র দুইটা মুখোস কেন?
তাও শুধু বিছানায়
আফসোস হয় এইভেবে,
মা এত গরীব কেন? কেন মুখোসহীন?
মুখোস থাকলে কি আর বিশ্বাসী আম কাষ্ঠে চাপা দিয়ে চিতায় তুলতাম এত সকালেই তাকে? (চন্দন কাঠের দাম বেশি বিধায়, মায়ের মৃত্যুদিনে বাবা পড়েছিলেন অসহায় অভাবী মুখোস)

আফসোস হয় এইভেবে,
বাবা কে কেন দেখেনা কেউ মুখোসহীন?
অন্তত ঈশ্বর বা দ্বিতীয় মা!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×