আমাদের দেশে দু’টি ধারা এক সাথে সমান্তরাল ভাবে চলছে, একটি শান্তি ও ন্যায়ের পক্ষে এবং অন্যটি অশান্তি ও অন্যায়ের পক্ষ।এই দু’টি ধারা সমগ্র পৃথিবীতে আছে এবং চিরকাল ছিলো;কিন্তু পৃথিবীর অন্য সব রাষ্ট্র ও সমাজে শান্তি ও ন্যায়ের পক্ষের ধারাটি প্রবল আর আমাদের দেশে বর্তমানে অশান্তির ও অন্যায়ের পক্ষের ধারাটি অনেক অনেক গুন প্রবল। এই দু’টি ধারার উৎসমূল হলো ব্যক্তির ব্যক্তিত্বের প্রারম্ভিক গঠন প্রক্রিয়া।অর্থাৎ শিশু কাল বা পারিবারিক জীবনে যখন একজন মানব সন্তানের মনবিক গুণাবলি চর্চা বা আয়ত্ব করার সময় তখন আমাদের দেশের শিশুদেরকে আমরা কী শিক্ষা দিচ্ছি তা আমাদের সকলের আত্মপর্যালোচনা করা উচিত।‘ঐশী’-দেরকে আমরাই(মা-বাবারা)আমাদের ঘাতক বানিয়েছি।আমরাইতো আমাদের শিশুদের শিক্ষা দেই “মার খেয়ে আসবিনা মেরে আসবি”।আমরা সিনেমা দেখাই “ঢিসুম ঢিসুম”।আমরা কিনে দেই খেলনার পিস্তল-রিভলবার।আমরা আদেশ করি “ঐ শুয়রের বাচ্চার কাছে যাবিনা” “ঐ কুত্তার বাচ্চার সাথে যেনো না দেখি”।অর্থাৎ আমরা আমাদের সন্তানদের ব্যক্তিত্ব গঠন ও বিকাশের সময় নিজেরাই নিজের অজান্তে কিংবা অজ্ঞতা বশতঃ আশান্তি ও আন্যায়ের পথে পথচলার পথ ধরিয়ে দেই।আর এই কাজটি যদি একজন পিতা তাঁর চার জন সন্তানের ব্যক্তিত্বের মধ্যে ডুকিয়ে দেন,তাহলে অশান্তি সৃষ্টির কাজটি কি হারে এগিয়ে যাচ্ছে বিবেচনা করুন।অন্যদিকে অন্যজন পিতা তারও চার সন্তানকে শান্তির পক্ষে প্রস্তুত করতে চাইলেন এবং প্রাথমিক চেষ্টাটুকু করে বাকি পরিপূর্ণতা লাভের জন্য স্বাভাবিক ভাবেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ বাহিরের জগতে ছেড়ে দিলেন।কিন্তু সেখানে ঐ চার সন্তান সহ অদের মত আরও চার বাপের চার-চারা ষোল ‘বাপকা বেটা’-র সাথে মিলে মিশে যে ব্যক্তিত্বের বিকাশ ঘটলো,তা তার নিজের জীবন,তার পরিবার,তার সমাজ, তার রাষ্ট্ সহ গুটা মানব জাতিকে কলঙ্কিত করে দিলো,ধ্বংস করে দিলো সমস্ত সমাজ ব্যবস্থাকে।তবুও কিছু মানুষ সকল প্রতিকূলতার মধ্যে থেকেও নিজের মন ও মানবিকতাকে ধরে রাখতে পারলো,আর এই মানুষদের নিয়েই শান্তি ও ন্যায়ের পক্ষের ধারা এগিয়ে যাচ্ছে বড় কষ্টকর পথ ধরে।কিন্তু আশান্ত সমাজ,রাষ্ট্র,পরিবার, বিপদ গ্রস্থ ও পথব্রষ্ট আপনজনকে চোখের সামনে দেখেও শান্তিতে থাকতে পারে?তাইতো তারা ভাবতে থাকেন নিজেদের করনীয় ও সমাধানের পন্থা নিয়ে। (চলবে)
শান্তি ও ন্যায়ের পক্ষে আমাদের করনীয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?
ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।
জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
অটো কে বন্ধ করা যাবে না।

অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন
পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন
ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।