somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার দেশকে একটু আমার দেশ বলে ডাকতে দেবেন ?একটু শান্তিতে বসবাস করতে দেবেন ?

২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার আজকের লেখার শীরনামটি বঙ্গবন্ধুর শিশু পুত্র শেখ রাসেলের একটি উক্তির প্যারডি বাক্য, যা তিনি তাঁর বড় আপু (বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী) শেখ হাসিনাকে বলেছিলেন।মূল বাক্যটি ছিলো “বড় আপু তোমার আব্বুকে একটু আব্বু ডাকতে দেবে ?” সেই আপু আজ ক্ষমতায়,এই দেশ তাঁরই হাতে।তিনি জাতীর জনকের কন্যা,সেই হিসেব আমাদের সকলের প্রিয় ‘হাসিনা আপা’।এই দেশ অবশ্যই আপনার বাবার দ্বারা অর্জিত,সেই হিসেবে আপনারই দেশ।তবে যেহেতু আপনার বাবাকে আমাদের সকলকে বাবা ডাকতে দিয়েছেন,সেহেতু দেশের উত্তরাধিকার আমাদের কি পাওয়ার অধিকার নেই?আমরা একথা বলার স্পর্দা দেখাবো না যে,এদেশতো আমাদেরও বাপ-দাদার ভিটা-মাটি।একথাও বলার মতো বেয়াদবি করবো না যে এ’দেশ স্বাধীন করতে আমাদের বাবারাও যুদ্ধ করেছেন,শহীদ হয়েছেন,আমাদের মা-বোনরাও ইজ্জত হারিয়েছেন।কক্ষখনো বলবো না যে,আমরাও আপনার একান্ত চেলা-চামচাদের মতো সমান অধিকার চাই।শুধু এইটুকু আরজ করবো,আপনার দেশ শাসনের পন্থা আরও স্নেহ-মমতা, ভালোবাসা ও দয়া-মায়া মিশ্রিত হওয়ার কথা ছিলো বা হওয়া উচিত।আপনার হাতে দেশ শাসনের ভার থাকা অবস্থায় সাধারণ জনগণ নির্যাতিত হবে?কারণ একটু ভেবে দেখুন,এ’দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যার কাছে নিরাপত্তা ও আশ্রয় না পেলে পাবে কার কাছে?

দেশকে আপনি মধ্যম আয়ের দেশ বানাবেন,বিশ্বের দরবারে এ’জাতি মাথা উঁচু করে দাঁড়াবে ইত্যাদি অনেক স্বপ্ন দেখান কিন্তু বাস্তবে সেই লক্ষণ বা সেই চেষ্টা কত খানি?নাকী মিথ্যা আশ্বাস?যদি মিথ্যা হয়,তবে কি আপনার সার্বিক অবস্থান থেকে মিথ্যা বলা বা মিথ্যা প্রতিশ্রুতি জাতিকে দেওয়া উচিত হবে? এ’সব মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি আরও নিচের দিকের নেতারা করে,আপনার মতো ঐ পর্যায়ের নেতা-নেত্রিরা করা বড় বেশি বে- মানান। আর যদি ধরে নেই দেশ আসলেই অগ্রগতীর দিকে এগুচ্ছে তাহলে প্রশ্ন হলো আমাদের পেরেশানী দূর হচ্ছেনা কেনো? অর্থাৎ জনগণের জীবন যাপনের কষ্ট কমছেনা কেনো?তাহলে কি দেশের সকল উন্নয়ন ও অগ্রগতি বিশেষ বিশেষ কিছু শ্রেণির মানুষের সম্পদের পাহাড় গড়ার কাজে ব্যবহৃত হচ্ছে কিন্তু সাধারণ মানুষ এ’সবের কোনো ফল ভোগ করছে না।আর এইসব কিছু হচ্ছে আপনার চোখের সামনে,আপনার ক্ষমতাকে কেন্দ্র করে।এ’সব বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়,আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের ভক্ত-অনুসারী এবং আমরা যারা আপনাকে বোনের মর্যাদা দেই প্রধান মন্ত্রীত্বের উপরে।আমরা যারা জাতীর জনকের আদর্শের প্রকৃত উত্তরাধিকারী বলতে অধিকার রাখি কারণ কোনো ধরণের আদর্শের বিচ্যুতি স্পর্শ করেনি যাদের,তারা সকলে ঐক্যবদ্ধ ভাবে যদি বলি-আপনি আমাদের বাবাকে বাবা ডাকতে পারবেন না,কারণ আপনি বাবার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন।বাবা বলেছিলেন-“সমাজ আজ দুই ভাগে বিভক্ত,শোষক ও শোষিত আমি শোষিতের পক্ষে”।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×