somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম কি এবং প্রকৃত ইসলামি জীবন - ৩

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ ও আল্লাহর কুদরত এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন অতীতে তুলা হয়েছে এখনও তুলা হয়।প্রশ্ন কারিদের উদ্দেশ্য যা-ই হোক কিন্তু ঈমানদারদের ও আলিম সমাজের উচিত তাদের সকল প্রশ্নের উত্তর আল্লাহর কালাম ও রাসুলের হাদিসের ভিত্তিতে এবং আল্লাহ প্রদত্ব পন্থা অনুসরণ করে প্রদান করা।তাদের প্রশ্নের উত্তর দিতে মুমিনদের ভীত হওয়ার কোনো কারণ নেই,কারণ আল্লাহ সকলের সকল প্রশ্নের উত্তর নিজেই তাঁর পবীত্র কোরানে প্রত্যক্ষ ভাবে দিয়েছেন কিংবা তাঁর রাসুলের মাধ্যমে দিয়েছেন।সুতরাং,প্রকৃত মুমিন সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

ইসলামে ঈমানের পরে আল্লাহ যে কাজটি মোসলমানের জন্য ফরজ করেছেন তা হলো নামাজ।নামাজ আদায়ের উপর আল্লাহ এতো গুরুত্ব দিয়েছেন যে নামাজ আদায় না করলে কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন।তাই আনেকের প্রশ্ন নামাজ আদায় করলে বা না করলে কি এমন অসুবিধা যে আল্লাহ এতো গুরুত্ব দিলেন?প্রশ্ন গুলো অনেকটা এই ধরনের যা আমরা অনেকের মূখ থেকে অনেক ভাবে শুনি তবে ভাবার্থ একই।এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় আলোচনা করে নেওয়া প্রয়োজন- আল্লাহ কোরানে বিভিন্ন বিষয় বুঝিয়ে বলার জন্য খুব সাধারণ উপমা,উদাহরণ,অতীতে ঘটে যাওয়া ঘটনার বর্ননা,নিদর্শন ইত্যাদি কৌশল আবলম্বন করে মানুষের বোধগম্য করে তাঁর বাণি উপস্থাপন করেছেন।আল্লাহর রাসুল (স)-ও উদাহরণ,উপমার আশ্রয় নিয়ে বিভিন্ন বিষয় বুঝানোর পন্থা ব্যবহার করেছেন।সুতরাং,আমরাও আল্লাহর আদেশ ও রাসুল(স)-এর হাদিস আমাদের মতো করে বুঝা ও বুঝানোর জন্য উদাহরণ,উপুমার আশ্রয় নেবো এতে নিশ্চয় দুষের কিছু নেই – আল্লাহ আমাদের উদ্দেশ্য ভালো জানেন।

নামাজ কে আল্লাহ পাক এতো গুরুত্ব দেওয়ার কারণ-
কোনো লোক ঈমান আনার পরে তার কার্যকলাপের প্রমাণ ও প্রয়োগের একটি ব্যবস্তা হলো নামাজ। এতে অবহেলা প্রমাণ করে সে তার প্রভূ কর্তৃক দায়িত্বে অবহেলা করছে এবং আল্লাহর যেকোনো আদেশ অমান্য করা তার দ্বারা সম্ভব। অতী হালকা একটি কাজও সে বিশ্বস্ততার সহিত করলো না।ভীতি প্রদর্শন করা হলো আল্লাহর প্রতি ভয় যাচাই করার জন্য।কারণ ভয় ততক্ষণ থাকে বিশ্বাস যতক্ষণ আছে।আর যে নামাজ আদায় করলো তাঁর আল্লাহ ভীতির প্রমাণো পাওয়া গেলো এবং দৈনিক পাঁচবার পাক-পবীত্র হয়ে আল্লাহর সম্মুখে হাজীর হওয়া প্রমান করে সে আল্লাহর পথে অটল আছে।
এভাবে অনেক গুলো যুক্তিসংগত কারণ আছে যা বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে প্রমানিত যে নামাজ উপকারি এবং অনেক গুলো মনস্তাত্বিক বিষয় আছে যা নামাজ আদায় মানুষের জন্য কল্যাণকর তা প্রমান করে।তাছাড়া নামাজ,রোজা,হজ্জ,যাকাত প্রতিটি ফরজ কাজই মানুষকে আল্লাহর পথে শৃঙ্খলাবদ্ধ রাখার একটি উপায়,এতে আল্লাহর কোনো লাভ-লোসকানের বিষয় থাকার কোনো প্রয়োজন নিশ্চয়ই নাই;যা লাভ আমাদেরই। ( চলবে )



সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×