somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম কি এবং প্রকৃত ইসলামি জীবন - ৪

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তকদীরের উপর বিশ্বাস-
সকল ভাল-মন্দ যা কিছু আমাদের জীবনে ঘটবে তা আমাদের জন্মের পূর্বেই আল্লাহ ভাগ্য হিসেবে নির্ধারন করে দিয়েছেন-এই বিশ্বাসকেই ইসলামি পরিভাষায় বলা হয় তাকদীর।তকদীর ঈমানেরই অংশ এবং তকদীরের উপর বিশ্বাস না থাকলে ঈমান থাকবেনা।কিন্তু কিছু কিছু মানুষ মুসলিম হওয়া সত্বেও তকদীরের উপর বিশ্বাস নিয়ে ভাবতে গিয়ে ভাবনাকে এলোমেলো করে ফেলেন।এর কারণ অতী যুক্তিপ্রিয়তা,নাস্তিকদের দ্বারা প্রভাবিত হওয়া,ইসলাম সম্পর্কে অসম্পূর্ণ ধারণা,চিন্থার সীমাবদ্ধতা,তর্ক করার মানসিকতা ইত্যাদি কারণে তাকদীর কি, এর বিস্তৃতি কতটুকু এবং তকদীর ও কর্মফলের তফাৎ নির্ণয়ে দু’টু আলাদা বিষয়কে একত্রে গুলিয়ে ফেলেন।তাই তকদীর বিষয়ে কোরান ও হা্দিস এবং জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ দ্বারা তকদীর সম্পর্কে সঠিক ধারণা আর্জন প্রতিজন মুমিনের নিজের ঈমানকে বাহিরের আক্রমনের (শয়তানের ধোকা,নাস্তিকদের বিভিন্ন মতাদর্শ-মতবাদের উপদ্রব ইত্যাদি বিপরীত শক্তির বিরুদ্ধ চিন্থার আক্রমন)হাত থেকে রক্ষার জন্য জরুরী।
যাইহোক,তকদীর আসলে আল্লাহ কর্তৃক জীবের ভাগ্য যা জন্মের পূর্বে নির্ধারিত।সে কখন জন্ম নেবে,কখন কিভাবে মৃত্যু হবে,তার জীবিকা,ধন-সম্পদ,তার ধর্ম বিশ্বাস,স্বভাব-চরীত্র,শারীরিক-মানসিক ভারসাম্যতা ও সক্ষমতা,জ্ঞান-বুদ্ধি,বিবেক-বিবেচণা,প্রভাব-প্রতিপত্তি ইত্যাদি জীবের জীবনের সাথে সম্পর্কিত যাবতীয় বিষয় আল্লাহ কর্তৃক জীবের জন্মের পূর্বে আলাদা আলাদা ভাবে প্রতিটি জীবের জীবনের পথপরিক্রমা বা পূর্ব পরিকল্পনা হিসেবে নির্ধারন করে পৃথিবীতে পাঠানো হয়ে থাকে।কিন্তু তা অবশ্য আল্লাহ চাইলে পরিবর্তন করে থাকেন,তবে সাধারণত পরিবর্তন হয় না (প্রার্থনা করলে ভাগ্য বা তকদীর পরিবর্তিত হয়ে থাকে যদি আল্লাহ দয়া করে প্রার্থনা কবুল করেন এবং তিনি মুমিন বান্দার প্রার্থনা কবুল করেন কারণ তিনি পরম দয়ালু ও প্রার্থনা কবুল কারি,তিনি তাঁর সৃষ্ট জীব বিশেষ করে মানুষ জাতিকে অত্যন্ত ভালোবাসেন।তবে যদি কেউ তাঁর ভাগ্য পরিবর্তনের জন্য প্রার্থনা ও চেষ্টা না করে তাহলে সে তার পূর্ব নির্ধারিত প্রাপ্যটুকু থেকে বঞ্চিত হবেনা কারণ আল্লাহ কারো প্রতি কোনো অবিচার করেন না বা তিনি তাঁর ওয়াদার বরখেলাপ করেন না) ,যার যে ভাবে লিখা সে ভাবেই জীবন অতিবাহিত হয়;কিন্তু যেহেতু আমরা তা জানিনা বা আল্লাহ তা আমাদের কাছে গোপন রেখেছেন সেজন্য এটি আল্লাহর এখতিয়ারের বিষয় আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন এবং দৈনন্দিন জীবন যাপনের প্রয়োজনীয় কাজ-কর্ম আল্লাহর নির্দেশিত পথ ও পন্থায় করে যাওয়াই আমাদের ‘তকদীর’।আর জীবনে চলার পথে যখন যে পরিস্থিতীর সম্মূখিন হবো সেটাই ‘তকদীর’হিসেবে স্বাভাবিক বলে মেনে নেবো।এর বেশি বুঝার চেষ্টা করা শিশুদের ‘ইচড়ে পাঁকামো’-র সমান।কারণ আল্লাহ আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাও ‘তকদীর’এর আওতা নির্দিষ্ট করে দিয়েছেন,তাই আমরা শত চেষ্টা করেও আল্লাহর কুদরতের সকল বিষয় বুঝতে পারবোনা – আমরা ততটুকু বুঝবো যতটুকু আল্লাহ আমাদের বুঝার ক্ষমতা ‘তকদীর’-এ লিখে দিয়েছেন।বাবুই পাখির ‘তকদীর’ হিসাবে যে কৌশল শিখিয়েছেন মৌমাছির ‘তকদীর’-এ তা লিখেননি।অর্থাৎ তকদীর হলো পৃথিবী ও পৃথিবীর যাবতীয় সৃষ্টি বিষয়ে আল্লাহর পূর্ব পরিকল্পনা,আর এর আওতা ব্যাক্তি ও বস্তু পর্যায়ের প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম এককের উপরও নির্ধারিত।(চলবে)

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×