somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা আসলে কি চান ?

০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা আসলে কি চান ?
- মালেক আহমেদ চৌধুরী

আমার আগের একটি লেখার শীরনাম দিয়েছিলাম, “আমরা বিশ্বাস করি আওয়ামীলীগ এ’দেশ ধ্বংস করতে পারেনা”।কারণ,এদেশ স্বাধিন যারা করেছে তারা দেশের সর্বনাশ করতে পারেনা,যে দলের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা সে’দল জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে মেনে নিতে পারিনা,যিনি আপনজনদের হারিয়েছেন তাঁর ক্ষমতার লোভ থাকতে পারে বিশ্বাস করিনা।তবে বর্তমান আওয়ামীলীগ ও শেখ হাসিনার আচরণ আমি সহ অনেক উত্তরাধিকার সূত্রে আওয়ামীলীগারদের বিশ্বাসকে নিষ্টুরভাবে আঘাত করছে।বার বার মনে একটি প্রশ্ন ঘোরপাক খায় “শেখ হাসিনা আসলে কি চান?” তিনি কি আসলে ‘বাকশাল’প্রতিষ্ঠার দিকে এগুচ্ছেন?কারণ কি,তিনি কি বাকশালই এদেশের উপযোগি শাসনব্যবস্থা মনে করেন,নাকি বাবার আদর্শ বা অন্তীম ইচ্ছার বাস্তবায়ন করে যেতে চান?নাহ!বাবার মূল আদর্শতো ‘বাকশাল’ নয়,বাকশাল ছিলো তৎকালীন সার্বিক পরিস্থিতিতে একটি সাময়িক ব্যবস্থা।আর অন্তিম ইচ্ছা বঙ্গবন্ধুর ‘বাকশাল’ নয়,তাঁর সারা জীবনের রাজনৈতিক স্বপ্ন ছিল এদেশের স্বাধিনতা,তা তিনি পূরণ করতে পেরেছিলেন।সুতরাং বঙ্গবন্ধুর রাজনীতির কোনো অপূর্ণতা ছিলোনা যা আওয়ামীলীগ বা শেখ হাসিনা পূরণ করতে হবে।আর যদি বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন করতে চান তাহলে এদেশের জনগণের সার্বিক অধিকার নিশ্চিত করতে হবে, অধিকার হরণ করে নয়;কারণ বঙ্গবন্ধু এ’দেশের জনগণের অধিকার আদায়ের আন্দলনের রাজনীতি আজীবন করে গেছেন।তাই এইসব দিক বিবেচনা করে নিজে নিজেকে প্রশ্ন করি তাহলে শেখ হাসিনা দেশটাকে দলিয়করণ,একদলিয়করণ ও আওয়ামীলীগায়ন ইত্যাদি অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে কি চান?ধরে নিলাম তাঁর নিজের নিরাপত্তা ও আওয়ামীলীগের অবস্থানকে অপ্রতিরুদ্ধ রাখার প্রচেষ্টা,এটা কি চীরদিনের জন্য সম্ভব?ইতিহাসতো না বলে।আর কি আপনি গণতন্ত্রে ফিরিবেন না বা না ফিরে পারবেন?বর্তমান বিশ্ব পরিস্থিতিতে একনায়ক তন্ত্রের স্বপ্ন নিজের জন্য ও দলের জন্য আত্মঘাতী নয় কি?যদি গণতন্ত্রে ফিরতে চান ফিরিবেন কেমন করে?রাস্থা কোনটি?তত্বাবধায়কের রাস্থা বন্ধ,স্বছ ও নিরপেক্ষ নির্বাচনের রাস্থাও বন্ধ করে দিলেন,এখন আসুন কিভাবে আসবেন গণতান্ত্রিক ধারাবাহিকতায়।আছে কোনো পথ,চরম মূল্য দেওয়া ছাড়া?এবার হাত দিয়েছেন স্থানিয় সরকারে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরদেরকেও যেভাবে দলিয় উর্দি পরাচ্ছেন, এরা সাধারণ জনগণের উপর যেসব নির্যাতন-নিপীড়ন ভবিষ্যতে চালাবে সেসব অপকর্মের বদদোয়া আপনাকে কবরে জ্বালাবে আর আওয়ামীলীগ জ্বলবে জনগণের ঘৃণার আগুনে।তাই আওয়ামীলীগের রক্তে-মাংসে সমর্থক ও শুভাকাঙ্খি হওয়াতে আপনার প্রতি সবিনয় অনুরোধ বেরিয়ে আসুন অগণতান্ত্রিক রাজিনীতির অন্ধকার থেকে জনগণের মাজে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৫:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×