somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ধৈর্য্যের পরীক্ষা"

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

<
মনসুর ইসলাম এই এলাকার একজন অভাবী
ব্যাক্তি। রিক্সা চালিয়ে জীবন যাপন
করেন। সংসারে খাওয়ার মুখ অনেকগুলো
সেই অনুসারে তার রোজগার খুবই সামান্য।
মনসুরের পরিবার দুপুরে কিছু খেতে
পারলেও রাতে এবং সকালে উপোস করে
কাটাতে হয়। তার স্ত্রী এক শাড়িতে
অনেকগুলো বছর পার করে দিচ্ছেন। কিন্তু
কখনও মুখ ফুটে স্বামীকে কিছু বলেন না।
স্বামী সব কিছুই বুঝে কিন্তু নিরুপায়।
<
একদিনের ঘটনা...
--ওগো হুনছ! জলদি খাইয়া লও। ভাত জুড়ায়
যাইতাছে।
--রহ। পুকুরে একখান ডুব দিয়া আহি।
--জলদি আইবা। ভাত বাইড়া থুইছি।
--একি খালি আমারে দিছ তুমি খাইবা না?
--পোলা মাইয়াগো খাওয়াই লই পরে
খামুনে।
--মনসুর কিছু বলেন না। কারন তিনি জানেন
ঘরে ভাত বেশী নেই। ছেলে মেয়েরা
কোনমতে পারবে খেতে কিন্তু তার স্ত্রীর
খাওয়া হবে না। তাই তিনি আরেকটা
প্লেটে কিছু ভাত তুলে তার স্ত্রীর সামনে
এগিয়ে দেন। এই নাও খাইয়া লও। এমনিতেই
আইজকা আমার পেট ভরা ভরা লাগতাছে।
মনসুরের স্ত্রী নিরবে চোখের পানি
ফেলেন। স্বামী ঠিকই আসল ঘটনা ধরে
ফেলেছে।
<
এভাবে কেটে গেল বেশ কয়েকটা বছর।
মনসুরের বাহুতে আর আগের মত জোর নেই।
তার স্ত্রীর চুলেও পাক ধরেছে। ছেলে
মেয়েগুলোও বড় হয়েছে কিন্তু তাদের
উপার্জন এবং উপার্জক কোনটাই বাড়ে নি।
এখন তো বেঁচে থাকাটাই মুশকিল হয়ে
গেল। কিন্তু তবুও মনসুর আল্লাহর উপর ভরসা
করে আছেন। নিশ্চয়ই উপর ওয়ালা কোন
একটা ব্যবস্থা করবেন।
<
কিছুদিন পর দুইটা ছেলে আসল তাদের
এলাকায়। মনসুরের রিক্সায় চেপে। ছেলে
দুটোর সাথে মনসুরের অনেক কথা হল ।
ছেলেগুলো এসেছিল তাদের যাকাতের
টাকা বন্টন করতে। তারা মনসুরকে কিছু
টাকা না দিয়ে একটা দোকান করে
দেওয়ার চিন্তা ভাবনা করল। এবং মনসুরের
বাড়ির উঠানেই ছোট খাট একটা চা
বিস্কুটের দোকান খুলে দিল যাকাতের
টাকায়। একটা পরিবারকে তলিয়ে যাওয়ার
হাত থেকে বাঁচাল ছেলে দুইটি।
<
"নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে
থাকেন। "
শত অভাব অনটনে পড়েও মনসুর ধৈর্যহারা হন
নি। আল্লাহর উপর ভরসা করে দিন যাপন
করেছেন। এবং সব সময় মনে করেছেন এটা
একটা পরীক্ষা। আল্লাহ তাকে ধৈর্য্যের
পুরষ্কার দিয়েছেন। একই ভাবে একটা
পরিবারের উপর ধার্য ফরজ বিধান যাকাত,
তারা পালন করল কিনা তারও পরীক্ষা
নিলেন আল্লাহ।
<
কিছু লোকদের প্রশ্ন করতে দেখা যায়
যে, আল্লাহ যদি এতই দয়াবান হবেন তবে
আমি গরীব কেন? তাদেরকে বলা
মুসলমানদের জন্য দুনিয়াটা একটা পরীক্ষা
কেন্দ্র। আপনার গরীব হওয়ার পিছনে
হয়তোবা আপনার ধৈর্য্যের পরীক্ষা চলছে,
নয়তোবা কোন পাপের শাস্তি চলছে।
আল্লাহর উপর সম্পুর্ন আস্থা রেখে
সাহসিকতার সাথে বিপদ আপদ
মোকাবিলা করার নামই ধৈর্য্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×