somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এই বাবাগুলো কি অষ্কারের বিচারে কোন অংশে পিছিয়ে????"

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি ভাজ করা সার্ট পড়তে অস্বস্তিবোধ করেন। আয়রন করা কাপড়ের ভাজ খুলছেন আর বিরক্তিতে ভ্রু কুঁচকে যাচ্ছে। তিনি বহুবার রাবেয়াকে (তার স্ত্রী) বলেছেন যে কাপড় আয়রন করার দরকার নেই। আয়রন করা কাপড় পড়লে মনে হয় নতুন কাপড় পড়েছেন আর সবাই তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।
যদিও কাপড়টা একবছর ধরে পড়ছেন।
<
যার কথা বলছিলাম ইনি একজন বাবা। মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। এই বাবাটা ছোটবেলা থেকে আর কিছু পারুক বা না পারুক অভিনয় করা রপ্ত করেছেন অত্যন্ত সিদ্ধ হস্তে। সকাল থেকে অভিনয় শুরু করেন। একটা সার্ট এক সপ্তাহ যাবৎ পড়ছেন। অফিসের কলিগ জিজ্ঞাসা করল কি ব্যাপার এক সার্ট এতদিন পড়ছেন? বাবা অমায়িক হাসি দিয়ে বললেন এই গরমে সার্টটা পড়ে খুব আরাম পাই।
<
অভিনয়ের আরও একটা নমুনা দেখুন। দুপুর তিনটা পঁচিশ বাজে। প্রচন্ড রোদে ঘামে ভিজে বাবাটা বাসায় এসেছেন। ভাত খেতে বসেছেন সারাদিন অভুক্ত থাকার পর। ঠিক সেই মূহুর্তে বাবার ছোট ছেলে এসে গলা জড়িয়ে ধরে বলল বাবা আমিও ভাত খাব। কোন প্রকার টু শব্দ না করে নিজের খাবার সন্তানের মুখে তুলে দিতে লাগলেন। যতক্ষন সন্তান খেল ততক্ষন তাকে খাওয়ালেন। একটা দানাও নিজে মুখে নিলেন না যদি সন্তানের খাওয়া শেষ না হয়। স্ত্রী বলল তুমি খাও ওকে আমি অন্য কিছু খাওয়াচ্ছি। বাবা খুব সুন্দর করে খুদার কষ্টটা লুকিয়ে বললেন আমার ছেলে খেলেই আমার খাওয়া হয়ে যাবে।
<
আমাদের মধ্যবিত্ত পরিবারের বাবারা পরিবারের ভিতর নিজেদেরকে একটা প্রাচীরের আড়ালে লুকিয়ে রাখেন। সন্তানরা কখনও সেই দেয়াল ভেদ করে দেখতে পারে না বাবাদের ভিতরটা। সন্তানরা বাবাদের হাসির আড়ালের কষ্টটা কখনও আঁচও করতে পারে না। তাদের কাছে বাবা মানে আবেগ অনুভুতিহীন এক কঠিন হৃদয়ের মানুষ। সন্তান কখনও তার বাবার মুখের শুকনো হাসি ছাড়া কিছু দেখতে পায় না।
<
সন্তানরা মনে করে তাদের বাবা তাদেরকে বুঝে না। কিন্তু এটা কোন সন্তান জানবেও না যে তাদের বাবারা তাদের সন্তানের প্রত্যেকটা দু:খ, প্রত্যেকটা আনন্দ, প্রত্যেকটা অনুভুতি
এক নি:শ্বাসে বলে দিতে পারবে। সন্তানের সম্পুর্ণ শরীর ও মন বাবার নখদর্পণে থাকে।
<
এই বাবারা সারাজীবন সুখে থাকার অভিনয় করে যাবেন। হয়তোবা অভিনয়ের মাধ্যমে কষ্ট চেপে রাখাতেই নিজের সুখ খুঁজে পান। হয়তোবা একটা সার্ট সারাবছর পড়ে, ভাঙা চশমা রশি দিয়ে বেঁধে ব্যবহার করার মাঝে , সন্তানের ভবিষ্যতের জন্য এক বেলা ভাত কম খেয়ে একটা টাকা সঞ্চয় করার মাঝেই সুখ খুঁজে পান। জীবনের প্রতিটি খাঁজে অপূর্ব এই অভিনয়ের জন্য বাবারা কখনও অষ্কার পান না। তাদের নিকট অষ্কারের চেয়ে কোটিগুন বড় পুরুষ্কার সন্তানের মুখের এক টুকরা হাসি।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×