somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"হিপনোটিজমের ফাঁদে পড়া মস্তিষ্ক"

২০ শে জুন, ২০১৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন যেন হাত আর কাজ করে না কি প্যাডে। মনযোগ, মস্তিষ্কের স্থবিরতা সবই অস্থিতিশীল হয়ে যাচ্ছে। এই সাজানো গোছানো দেহ, মোহে আবৃত মস্তিষ্ক সব অসীম শুন্যতার দারপ্রান্তে। মস্তিষ্ককে বারবার অবচেতন মন প্রশ্ন করছে "তুমিতো ব্যাকটেরিয়ার খাদ্যই হবে কিসের এত মোহ?? পারবে কি খুদ্র খুদ্র অনুজীব থেকে তোমার এই সুসজ্জিত দেহকে বাঁচাতে?
.
মস্তিষ্ক রঙিন চশমায় বেঁধে রেখেছে বিবেককে। হিপনোটিজমের মাধ্যমে সাড়ে তিন হাত মাটির চিন্তাকে দুর করে দিয়েছে। ভুলিয়ে দিয়েছে বাড়ির পাশের যে ছোট্ট খালি সাড়ে তিন হাত ফাঁকা জায়গা আছে ওটাই চুড়ান্ত গন্তব্য। যেখানে নিজের নি:শেষ হওয়ার চিন্তা কালো পর্দায় ঢাকা সেখানে মানবিকতার চিন্তা কিঞ্চিৎকর।
.
প্যাড সত্যিই বড় বেইমানি করছে। মৃত্যু! বিবেক! মানবিকতা! সব তালগোল পাকিয়ে ফেলছে কি প্যাডের উপর ছুটে বেড়ানো আমার এই হাত। হাতও প্রাণপন চেষ্টা করছে এই শব্দগুলো থেকে দুরে থাকতে। হাততো নিজেকে অবিনশ্বর বলে দাবি করার জন্য এক পায়ে খাড়া। তানাহলে কিসের জোরে সে পশুর মত অন্য একটা বৃদ্ধ শরীরের উপর চড়াও হতে পারে??
.
সবই দুইদিনের মোহ কিংবা একটু বেশী কিংবা তারচেয়েও অনেকাংশেই কম। সেদিনতো এল বলে পাঞ্জেরী। যেদিন মাটি কুঁড়ে কুঁড়ে খাবে সুন্দর এই চোখ দু'টো যে চোখে শুধু নগ্ন, লোলুপ
দৃষ্টিই ছিল। নখগুলো তার কাঠিন্য হারাবে যেটা শুধুমাত্র মানুষের অন্তরে তীক্ষ্ণ আঁচড় বসাত। পা পঁচে গলে হারাবে তার দাঁড়ানোর ক্ষমতা যেগুলো শুধু দাম্ভিকতার সাথে হাঁটাই ব্যবহৃত হত।
.
হাঁড়ের মজ্জায় মজ্জায় আজ ঢুকে গেছে মোহের ছায়া। বিবেক চলে গেছে পশুত্ত্বের নিম্নপর্যায়ে। আর মানবিকতা?? সেটা তো পশু হয়ে ওঠার আগেই জলাঞ্জলি দেওয়া হয়ে গেছে।
এখন কুকুর আর মানুষের মধ্যে তুলনা করে দেখলে কুকুরকেই বেশী কুকুরিক মনে হয়। ভাগ্যিস কুকুরের মানবিক হওয়ার সুযোগ নেয়। নচেৎ কুকুরও লজ্জায় মনুষ্য মানবতা দেখে মুখ লুকাত।
.
যতদিন সাড়ে তিন হাতের ভীতি মস্তিষ্কে না ঢুকবে ততদিন পশুত্ত্বের রক্ত লেগে থাকবে মনুষ্য নামক জীবের থাবায়। এক একটা থাবা মনে করিয়ে দিবে এক একটা মনুষ্যরুপী পশুর আচরন। যেই মনুষ্য থাবা দেখে প্রকৃত পশু গুলোও নিজের থাবার দিকে তাকাতে লজ্জিত বোধ করবে। তারা আপসোস করবে মানুষ হলেতো অন্তত নিজের জাত ভাইয়ের রক্ত ঝড়ানো যেত।
.
অনেক কথা মস্তিষ্ক থেকে নি:সৃত হল। কথাগুলোর তাৎপর্য কি সকলের মস্তিষ্ক পুরোপুরিভাবে অনুধাবন করতে সক্ষম হবে? নাকি সেই হিপনোটিজমের মত দুনিয়ার রঙিন মোহে আবার আবৃত করে ফেলবে। যখনই মস্তিষ্ক বুঝবে তাকে নি:শেষ হয়ে যেতে হবে তখনই তার মানবিকতার, বিবেকের গর্ব করার মত চরম উন্নতি সাধিত হবে।

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ১১:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×