somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"বাস্তব সত্য কিছু দৃশ্য................"

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(বান্দরবান স্বর্ণশিলা হোটেলে শুয়ে শুয়ে চার বছরের কিছু হিসাব নিকাশের চিত্র মাথায় উঁকি দিল।)
প্রায় চার বছরের ভার্সিটি লাইফ পার করতে যাচ্ছি। পাওয়া, না পাওয়ার অনেকগুলো গল্প বুকের ভেতর দাঁনা বেঁধে আছে। অভিজ্ঞতাতো আর কম হল না। সেই অভিজ্ঞতারই আলোকে ভার্সিটি লাইফ একজন যুবকের মধ্যে নতুন কি কি সঞ্চার করে তারই একটি লিস্ট। লিস্টটি সবার জন্য বা সব ভার্সিটির জন্য প্রযোজ্য নয়।
.
১. যে ছেলেটা ইন্টার লাইফ থেকে "I hate the smell of smoking" বলে বলে তার আশেপাশের বন্ধুদের কথা শোনাত। ভার্সিটি লাইফের ১ম কি ২য় বছরেই ছেলেটা গাঞ্জা সেবনে পারদর্শী হয়ে ওঠে।

২. যে ছেলেটা ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে পাড়ার ছোট বড় সকলকে সালাম দিয়ে অভ্যস্থ ছিল, ভার্সিটি লাইফের ২য় বছর থেকেই ছেলেটা তার জুনিয়রের কাছ থেকে সালাম নেওয়ার জন্য জুনিয়রের মুখের দিকে তাকিয়ে থাকে। আর সিনিয়রদেরকে সালাম দেওয়ার ভয়ে না দেখার ভান করে।

৩. ইন্টার লাইফ পর্যন্ত যে ছেলেটা সব সময় শান্তশিষ্ট হিসাবে সুপরিচিত ছিল, ভার্সিটি লাইফে একটা বছর ঘুরতে না ঘুরতেই সেই ছেলেটা চরম রগচটা, মারকুটে এবং আত্ম- অহংকারে পরিপূর্ণ এক মানুষে পরিণত হয়।

৪. যেই ছেলেটা লোকে খারাপ ভাবতে পারে এই চিন্তায় অন্যের কোন দোষ জানলেও গোপন রাখত, ভার্সিটি লাইফে এসে ছেলেটা ক্ষমতা, ব্যাক্তিগত মুনাফার উদ্দেশ্যে অন্যের নামে চরম মিথ্যা বদনাম রটানো রপ্ত করে ফেলে।



চিত্রঃ-মেঘলা, বান্দরবান।

৫. যে ছেলেটা বাবার মারের ভয়ে বা আল্লাহর ভয়ে টুকটাক সলাত আদায় করে এসেছে আজীবন, সেই ছেলেটা ভার্সিটি লাইফে উঠে নিজেকে প্রাপ্ত বয়স্ক এবং অধুনিক স্বাধীনচেতা হিসাবে উপস্থাপনের জন্য সম্পুর্ণ সলাত থেকে অবসর নিয়ে নেয়। (অবশ্য কিছু আছে যারা শুধুমাত্র জুম্মা'আর সলাত আদায় করে)।

৬. যে ছেলেটা ইন্টার পর্যন্ত লজ্জায় কোন মেয়ের কাছ থেকে একটা কলমও চাইত না, সেই ছেলেটা ভার্সিটি লাইফে এসে স্মার্টনেসের দোহায় দিয়ে ছেলে মেয়ে ফ্রি-মিক্সিং এ অভ্যস্ত হয়ে পড়ে।

৭. যে ছেলেটা মিশরী আল আফাসী , যেইন বিখা, আহমদ বুখাতিরের গান শুনত। পাশাপাশি মাহের যেইন, হামযা নামিরা, সামি ইউসুফ এদের গান শুনলেও বাজনা ব্যবহার হয় বলে সব সময় দূরে থাকার চেষ্টা করত। ভার্সিটি লাইফে এসে সেই ছেলেটার জুনায়েদ ইভানের তামাক পাতা, কিংবা এমিনেমিনের র‍্যাপ, কিংবা কেটি প্যারির হাফ নিউড ভিডিও কিংবা হেভী মেটালিক গানগুলো না শুনলে বা না দেখলে রাত অতিক্রান্ত হয় না।

৮. যে ছেলেটা বিয়ের আগে কোন প্রেম করবে না বলে ঠিক করেছিল, ভার্সিটি লাইফে এসে সেই ছেলেটা তিন চারটা গার্লফ্রেন্ড কিভাবে ম্যানেজ করা যায় সেই সংক্রান্ত বিষয়ে একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্যাম্পাসের বড় ভাই হিসাবে সুপরিচিতি লাভ করে।
.
পোস্টটি জন্মলাভের সময় :
২০/০২/২০১৮
রাত ১২:৪২
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×