somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"ইতিহাস সমাচার/ ০১"

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামি শাসন কি জানেন? মহানবী (সাঃ) যেই শাসনের রুপরেখার প্রবর্তক আল্লাহর বিধান আনুসারে। আর তাঁর (সাঃ) চার খলিফা ছিলেন উত্তম দৃষ্টান্ত। পরবর্তিতে এই শাসনের রুপরেখা অনেক অনেক প্রজন্ম ধরে চলমান থেকেছে এবং এখনও আছে। উসমানী সাম্রাজ্যের কয়েকজন সুলতানের শাসন আমলের ইতিহাস বিকৃত করে পুরো উসমানী সাম্রাজ্যকে কলুষিত করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। যার নিকৃষ্ট দৃষ্টান্ত হিসাবে দীপ্ত চ্যানেলে অনুষ্ঠিত সুলতান সুলেমান নামক ধারাবাহিকটি উল্লেখযোগ্য। কিন্তু সুলতান শাসন কেমন ছিল চলুন একটা ঘটনার মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করি।

উসমানী সাম্রাজ্যের ৪র্থ সুলতান সুলতান প্রথম বায়েজিদ বিন মুরাদ বিন উরখানকে একবার কোন এক বিচারাধীন মামলার সাক্ষী হিসাবে আদালতে তলব করা হয়। বিচারপতি ছিলেন কাজি শামসুদ্দিন ফানারি। যিনি প্রশংসিত আলেম এবং প্রজ্ঞাবান হিসেবে সুপরিচিত ছিলেন। বিচারকার্য শুরু হলে শামসুদ্দিন ফানারি সুলতানের দিকে একপলক তাকিয়ে রায় দিলেন "সুলতানের সাক্ষ্য আদালতে গ্রহনযোগ্য নয়। কারণ, তিনি মসজিদে গিয়ে নামায আদায় করেন না। যৌক্তিক কারণ ছাড়া যিনি জামা'আতে নামায আদায় করেন না তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়া অসম্ভব নয়।" এটা বলে বিচারপতি উঠে দাঁড়ালেন এবং এজলাস ছেড়ে চলে গেলেন।

সুলতানের উপস্থিতিতে তাঁকে লক্ষ করে বিচারকের এমন মন্তব্যে স্তব্ধতা নেমে এল পুরো বিচারকক্ষে। এভাবে সুলতানকে অপমান করার পরিণতি কী হতে পারে, ভাবতেই গা শিঁউড়ে উঠছে মামলার বাদী ও বিবাদীর। কিন্তু কিছুই ঘটল না! সুলতান বায়েজিদ নীরবে আদালত ত্যাগ করলেন। শহরজুড়ে সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল এমন বিস্ময়কর ঘটনা। সামান্য একজন বিচারক সুলতানের সাক্ষ্য গ্রহণে অসম্মতি জানিয়েছে। ভাবা যায়! আর সুলতানও কতটা ন্যায়পরায়ণ হলে নীরবে কাজির কথায় সম্মতি জ্ঞাপন করেন! শুধু সম্মতি জ্ঞাপনই করেন নি বরং তৎক্ষণাৎ নিজ প্রাসাদের বাইরে মসজিদ নির্মানের আদেশ দেন। এবং পরবর্তি দিন থেকে সেই মসজিদে জামা'আতের সহিত নামায আদায় শুরু করেন।

এই ন্যায়পরায়ণ সুলতানের ইতিহাস বিকৃত করে তাঁদের চরিত্রে কালিমা লেপন করা মিডিয়াগুলোকে কী বলা যায়? এই মিডিয়া কিছুদিন পর হাইলাইটে আসার জন্য মহানবী (সাঃ) এর জীবন নিয়ে কলঙ্ক লেপন করবে না তার কি গ্যারান্টি? সঠিক ইতিহাস জানতে চাইলে কোর'আন আর হাদীসের দারস্থ হওয়াই আবশ্যক। বেশীরভাগ মিডিয়ার মূল উদ্দেশ্য টি.আর.পি বাড়ানো। "ইতিহাসকে একটু রসালো করতে পারলে পাবলিক ভাল খায়" এই নীতিতে বিশ্বাসী মিডিয়াগুলো থেকে কিভাবে আশা করবেন সঠিক ইতিহাসের?


Sources:-
1.SULTAN KAHINI
Tamim Raihan
2.Hakikatus Salatin
Osman Nazzar
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

×