somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট ফ্যাক্টসমূহ

২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"কর্পোরেট_ফ্যাক্ট_১০"



টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে কমিউনিকেশন স্কিল আপনার ৫০% কাজের পার্ফোরমেন্স দখল করে থাকে। আপনারা জব সার্কুলারগুলোতে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেক জব রিকোয়্যারমেন্টে "সুড হ্যাভ স্ট্রং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ উইথ আদার ডিপার্টমেন্টস" লেখা থাকে। তারমানে কম্পানি চায় আপনি প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে ভাল কমিউনিকেশন মেইনটেইন করুন। এটা যে শুধুমাত্র কম্পানির চাহিদা সেটা নয়। বরং এটা আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে। কাজের খাতিরে কোন কোন ক্ষেত্রে অবশ্য রাফ বিহেভ করতে হয়। কিন্তু এটা মনে রাখবেন আপনার প্রথম আচরন হতে হবে বিনম্র। তবে অন্য ডিপার্টমেন্টের সাথে রাফ ব্যবহার না করেও কাজ উদ্ধার করা যায় যদি আপনার ধৈর্য্য শক্তি স্বাভাবিকের তুলনায় একটু বেশী থাকে।

একটা অভিজ্ঞতা শেয়ার করি। একটা ডিপার্টমেন্টের সাথে আমাকে দুই একদিন পরপর কাজ করতে হয়। প্রথম কিছুদিন তারা খুব সহজে আমার কাজ করে দিত। যখন দেখল তাদের কাছে আমাকে প্রায় যেতে হচ্ছে তখন তারা এটাকে একটা যন্ত্রনা হিসাবে দেখতে লাগল। একদিন গেলাম বলল আপনার কাগজেতো ইনচার্জের সাইন নেই। অথচ দীর্ঘ দুইতিন মাসে একবারও তার মনে হয়নি যে, এখানে ইনচার্জের সাইন লাগে। আসলেই ইনচার্জের সাইন দরকার নেই। কিন্তু ফরমেটে ইনচার্জের সাইনের অপশন আছে তাই এই প্রশ্ন। আমি এই মুহূর্তে ইচ্ছা করলে আমার পজিশনের ব্যবহার খাটিয়ে তাকে বাধ্য করতে পারতাম সাইন ছাড়া কাজটা করিয়ে নিতে। কিন্তু আমি বিনম্রতাকে বেছে নিলাম। আমি পরেরদিন থেকে ইনচার্জের সাইনসহ কাজ করাতে লাগলাম। এবং এখন পরিস্থিতি আবার আগের মতই বরং আগের চেয়ে ভাল। গেলেই বলে এই ভাইয়ের কাজটা আগে করে দে।

বিশ্বাস করুন আপনার ব্যবহার, মুখের মিষ্টতার দুনিয়ার সব কিছু করিয়ে নিতে পারবেন। চট্টগ্রামে পতেঙ্গা মাদ্রাসায় পড়াকালিন আমাদের সেলিম জাহাঙ্গীর হুজুর চিটাগাং এর ভাষায় একটা কথা বলেছিলেন আমাদের। বাক্যটা চট্টগ্রামের প্রবাদ বাক্য। বাক্যটা ছিল, " কতায় গু হালাইত্তারে।" বাংলা করলে দাঁড়ায় "কথায় গুও ফেলে দিতে পারে।" মানে আপনার কথায়, আপনার ব্যবহারে মানুষ আপনার ময়লাও পরিষ্কার করে দিতে পারে। শুধু দরকার ধৈর্য্য।

আল্লাহর নির্দেশঃ‘তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর কথা বলো।’ (সূরা বাকারা : ৮৩)"
আল্লাহর নির্দেশের পরেও কি আর কোন অপশন থাকে যে, কাজ উদ্ধার করার জন্য আপনাকে রুড হতে হবে?
এবং রাসূল (সাঃ) বলেছেন, ‘তোমাদের মধ্যে যার আচার-ব্যবহার সুন্দর, সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার সবচেয়ে কাছে থাকবে।’ (সুনানে তিরমিজি)।
বিঃদ্রঃ- আজকে দশম পর্ব লিখে ফেললাম। চিন্তা আছে ইন-শা-আল্লাহ এই দশ পর্ব নিয়ে একটা সুন্দর পিডিএফ তৈরী করব। আপনারা কমেন্টে জানান পিডিএফ করব কিনা? আপনাদের মতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব।
লেখাটা যদিও টেক্সটাইল গার্মেন্টস এর কথা উল্লেখ করা হয়েছে তবে আমার মনে হয় লেখাটা সকল সেক্টরের চাকুরীজীবীদের জন্য প্রযোজ্য।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×