somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

০৯ ই জুলাই, ২০২৫ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#কর্পোরেট_ফ্যাক্ট_১১

মনে করুন আপনি জুনিয়র হিসাবে কোন ইন্ডাস্ট্রিতে জয়েন করেছেন। পদ এমটিও বা জুনিয়র এক্সিকিউটিভ যাই হোক না কেন। আপনার প্রথম কাজ কি হবে জানেন? মুখ বুজে আপনার আশেপাশে যা ঘটছে তা দেখা এবং হৃদয়ে গেঁথে রাখার চেষ্টা করা। ফ্লোর লেভেলে কাজের সুযোগ পেলে কয়েকবার আলহামদুলিল্লাহ বলুন নিজে। অনেকে হয়তো এর সাথে দ্বিমত হবেন। কিন্তু বিশ্বাস করেন যারা প্রথম থেকেই এসি রুমে ডেস্ক জবের জন্য হাপিত্যেশ করেন তারা মাত্র দুই বছর পরেই ফ্লোরে কাজ না করতে পারার জন্য আফসোস করবেন। নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করবে।



ফ্লোরে পড়ে থাকেন সেটা ডাইং ফ্লোর বা সুইং ফ্লোর বা ফিনিশং ফ্লোর যাইহোক না কেন? আইইতে জয়েন করেছেন? সিনিয়র শুধু লাইনে দাঁড় করিয়ে রাখে? দাঁড়িয়ে থাকুন বিশ্বাস করুন দাঁড়িয়ে থাকলেই প্রবলেম দেখবেন এবং তারা কীভাবে সল্যুশন করে জানতে পারবেন। টেক্সটাইল গার্মেন্টস সেক্টরটা খুব বেশী আরামের জায়গা না। তবে আপনি রুট লেভেল থেকে কাজ শিখে আসলে বিশেষ করে প্রোডাকশন ফ্লোরে কাজ করার অভিজ্ঞতা থাকলে দেখবেন ভবিষ্যতে সব খুব সহজ। ম্যানেজারিয়াল লেভেলের কাজ কি জানেন? ম্যানেজারিয়াল লেভেলের কাজ হোল ডিসিশন দেওয়া। ম্যানেজার হয়ে আপনি সিটে বসবেন মানে আপনাকে হতে হবে প্রবলেম সলভার এবং ডিসিশন মেকার। আপনি তখনই প্রবলেম সলভ করতে পারবেন এবং সল্যুশন দিতে পারবেন যখন আপনার প্রবলেমের সাথে পূর্ব পরিচিতি থাকবে। আপনি আজীবন এসি রুমে বসে ডাটাবেজ কাজ করে গেলেন আর আশা করছেন ভবিষ্যতে আপনি বলে দিতে পারবেন কিভাবে পাকারিং রোধ করা যায়, কিভাবে রানিং সেড রিমুভ করা যায়, এটা অসম্ভব।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ রাত ১০:৪৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×